আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হতে হবে: আফতাব উদ্দিন

Post Image

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিজয় র‍্যালির সূচনা হয়। র‍্যালিটি কুমারখালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাসস্ট্যান্ড, তরুন মোড় হয়ে খোকন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 


কুমারখালী উপজেলা জামাতের আমির আফতাব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মামুনুর রশিদের সঞ্চালনায় 


র‍্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উলামা সেক্রেটারি হাফেজ মাওলানা মো. জুলফিকার, জেলা কর্মপরিষদ সদস্য কামারুজ্জামান মিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জামায়াতে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আফজাল হোসেন।


এছাড়াও আরো উপস্থিত ছিলেন বায়তুলমাল সম্পাদক আব্দুল হাকিমসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।


 কুমারখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই র‍্যালিতে অংশগ্রহণ করেন।


র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, বিজয় দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়, এটি জাতির আত্মপরিচয়, আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস বহন করে।


সভাপতি বক্তব্য উপজেলা আমীর বলেন দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নে নৈতিকতা, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠা জরুরি। সেই লক্ষ্যে জামায়াতে ইসলামী দেশের জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে বলেও তারা মন্তব্য করেন। তারা বলেন আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হতে হবে। ভারতের নগ্ন হস্তক্ষেপ থেকে বাংলাদেশকে রক্ষা করতে আমাদের সকলকে একতাবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে। 

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে কাসেমিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মানববন্ধন

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংস্কার ও বিচার দাবি শহীদ পরিবারের

ফের বাড়ল সোনার দাম, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা

ঢাবি ছাত্রীর ছবি দিয়ে আপত্তিকর পোস্ট করতেন রিপন, থানায় আটকের পর হয় সমাধান

স্বেচ্ছাসেবক দলের বিল্লাল হত্যায় বিএনপি নেতা খাজা গ্রেপ্তার

সাতসকালে সড়কে ঝরল ১৫ প্রাণ

সর্বাধিক পঠিত

মাগুরায় ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা ভাঙচুর

১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভেড়ামারায় বিএনপি অফিসে ককটেল বিষ্ফোরণ, গুলিবিদ্ধ চা দোকানি

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

একমাত্র আমরাই ইসলামের পক্ষে দাঁড়িয়ে লড়াই করছি : চরমোনাই পীর

মোবারকপুরে বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে আরও ২ জনের যোগদান

শরীয়তপুরে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাইকেল র‍্যালি

আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হতে হবে: আফতাব উদ্দিন

ফ্রিতে ২ লাখ টাকা মূল্যের আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন