শুভসংঘের উদ্যোগে শনির আখড়ায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

Post Image

বসুন্ধরা শুভসংঘ কদমতলী থানা শাখার উদ্যোগে রাজধানীর শনির আখড়ায় দনিয়া কলেজ সংলগ্ন ফুটপাত ও সড়কে পরিচ্ছন্নতা অভিযান এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় পথচারীদের প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলার বিষয়ে সচেতন করা হয় এবং সবাইকে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একযোগে শপথ করেন—তারা কোথাও ময়লা-আবর্জনা ফেলবেন না এবং প্লাস্টিক দূষণ প্রতিরোধে সচেতন থাকবেন।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বসুন্ধরা শুভসংঘ কদমতলী থানার সহ-সভাপতি নাসরিন আখতার তিশা। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আরিফিন ইসলাম, ক্রীড়া সম্পাদক লাবিব, রাশেদ, খাদিজা, মাহাদি, আরমানসহ শুভসংঘের অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক ও যাত্রাবাড়ী থানা শাখার সভাপতি আবদুল হান্নান মিলটন।

উক্ত কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন শহর গঠনে সক্রিয় ভূমিকা রাখার বার্তা পৌঁছে দেওয়া হয়।

বিডি প্রতিদিন/জামশেদ

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হাদী হত্যার বিচার চেয়ে বাংলাবান্ধা থেকে মার্চ ফর ইনসাফ শুরু ইনকিলাব মঞ্চের

শরীয়তপুরে ওসিকে হুমকি ও নানা অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে