শান্তিগঞ্জে শিশুশ্রম ও ইভটিজিং প্রতিরোধে করণীয় বিষয়ে বসুন্ধরা শুভসংঘের মতবিনিময়

Post Image

বসুন্ধরা শুভসংঘ শান্তিগঞ্জ উপজেলা শাখা শিশুশ্রম ও ইভটিজিং প্রতিরোধে করণীয় নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভার আয়োজন সম্পন্ন করেছে। শনিবার সকালে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘ শান্তিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা আলমগীর হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা শাখার সভাপতি মো. নুরুল হক, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সামিউল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক খালেদ হাসান, সদস্য ছালিক আহমদ, দিলীপ কুমার দাস, আবিদ উদ্দিন, নাসির মিয়া, আবু খালেদ, ইমরানুল হাসান ও উসমান গনিসহ প্রমুখ।

শিশুদের শ্রমে নিয়োজিত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়। ঝুঁকিপূর্ণ কাজে তারা নানা স্বাস্থ্যঝুঁকি ও রোগের শিকার হয়। শিশুশ্রম বন্ধে বক্তারা গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বলেন, পাড়া-মহল্লা, স্কুল ও সামাজিক সংগঠনে সচেতনতা সভা আয়োজন, গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং পোস্টার-ব্যানারের মাধ্যমে প্রচার, দরিদ্র পরিবারের শিশুদের জন্য সরকার কর্তৃক  উপবৃত্তি ও শিক্ষা উপকরণের সহায়তা বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ ও শিশুশ্রম বন্ধে আইন কঠোরভাবে কার্যকর করার মতো উদ্যোগ বাস্তবায়িত করতে হবে।

ইভটিজিং প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তারা জানান, স্কুল-কলেজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিষয়ক কর্মশালা করতে হবে, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা গড়ে তুলতে হবে, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া প্রতিবাদী সামাজিক শক্তি গড়ে তোলা, ছেলে সন্তানদের ছোটবেলা থেকেই নারীদের প্রতি সম্মানবোধ শেখানো, কন্যা সন্তানদের আত্মরক্ষা প্রশিক্ষণ দেওয়া, প্রযুক্তির সদ্ব্যবহার ও দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার মতো বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

বসুন্ধরা শুভসংঘ শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. নুরুল হক বলেন, শিশু শ্রম ও ইভটিজিং প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজ একসঙ্গে কাজ করলে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

বিডি প্রতিদিন/এমআই
 

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হাদী হত্যার বিচার চেয়ে বাংলাবান্ধা থেকে মার্চ ফর ইনসাফ শুরু ইনকিলাব মঞ্চের

শরীয়তপুরে ওসিকে হুমকি ও নানা অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে