জ্ঞান না ফেরায় অবশেষে মাকে না জানিয়েই দাফন হলো ছেলের

Post Image


জ্ঞান না ফেরায় অবশেষে মাকে না জানিয়েই জানাজা শেষে দাফন করা হয়েছে ছেলের। এরআগে গতকাল শুক্রবার ঢাকায় ভূমিকম্পে মারা যায় রাফি। তিনি ‘স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ’র দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি শহরের খান্দারে মিশন হাসপাতালের পাশে। বাবার নাম ওসমান গনী। তার বাবা বগুড়া সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ।

তার মা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তবে শনিবার বাদ জোহর শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে মাঠে রাফিউল ইসলাম রাফির (২২) জানাজা হয়েছে। বেলা সাড়ে ৩টার দিকে তার জানাজা হয়।

জানা গেছে, রাজধানীর বংশালের কসাইটুলি এলাকায় মায়ের সাথে বাজার থেকে ফেরার পথে শক্তিশালী ভূমিকম্পে একটি ভবনের ছাদের রেলিং ভেঙে পড়লে ঘটনাস্থল থেকে মা-ছেলে গুরুতর আহত হয়। এরপর দুজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে রাফির মা এখনও মাথায় গুরুতর আঘাত পেয়ে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় তাকে এখনো ছেলের মৃত্যুর খবর জাননো হয়নি। রাফিউলের বাবা ওসমান গনি জানান, ডাক্তারের পরামর্শে রাফির মাকে ছেলের মৃত্যুর খবর দেওয়া হয়নি।

জানাজার সময় রাফির চাচা রফিকুল ইসলাম গনমাধ্যম কে বলেন , আমার ভাতিজা রাফি স্যার সলিমুল্লাহ মেডিকেলের দ্বিতীয় বর্ষের পড়ত। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। সে বগুড়া ওয়াইএমসিএ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব নাকি, পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই: এএসআই

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচনায়

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি

৯ কেজি স্বর্ণ উদ্ধার, পাঁচ দিনের রিমান্ডে দুই বিমানকর্মী

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ