খুলনায় করোনাভাইরাস নিয়ে সচেতন করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ

Post Image

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালনা করেছে বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখা।

শুক্রবার (২৭ জুন) নগরের ব্যস্ততম এলাকা পিটিআই মোড়, মডার্ন ফার্নিচার মোড়, দোলখোলা মোড় এবং বাগমারা এলাকায় এ কার্যক্রম চালানো হয়।

কার্যক্রমের অংশ হিসেবে শুভসংঘের স্বেচ্ছাসেবকরা পথচারী, যাত্রী এবং দোকানিদের মধ্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।  

লিফলেটে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ পদ্ধতি, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়।

শুভসংঘ খুলনা জেলা শাখার সভাপতি বিপুল রায় চৌধুরী জানান, বর্তমানে অনেকেই করোনার হুমকিকে হালকাভাবে নিচ্ছেন। অথচ ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াতে পারে। সাধারণ মানুষকে আবার সতর্ক করতে আমরা এ উদ্যোগ নিয়েছি।

এ সময় পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের করোনা সংক্রান্ত জ্ঞান যাচাই করা হয় এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কার্যক্রমে উৎসাহভরে অংশ নেন।

বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সহ-সভাপতি মনিরা সুলতানা জানান, বসুন্ধরা গ্রুপের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বসুন্ধরা শুভসংঘ নিয়মিত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম সম্পাদক দিপু মণ্ডল, সাংগঠনিক সম্পাদক শম্পা মণ্ডল, সাহিত্য সম্পাদক শিক্ষক সনথ ঘরামী, দপ্তর সম্পাদক রুদ্র দাশ, সদস্য সানি ইসলাম, ফারুক আক্তার, বসুন্ধরা শুভসংঘের বন্ধু অর্পিতা সরকার, সেজুতি মণ্ডল, মিনহাজ, দীপন, মুগ্ধ, ইমি, পাইকগাছা উপজেলা শাখার সভাপতি কার্তিক দাশসহ অনেকে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হাদী হত্যার বিচার চেয়ে বাংলাবান্ধা থেকে মার্চ ফর ইনসাফ শুরু ইনকিলাব মঞ্চের

শরীয়তপুরে ওসিকে হুমকি ও নানা অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে