অসহায় নয়নের পরিবারকে খাদ্য সহায়তা দিল বসুন্ধরা শুভসংঘ

Post Image

আর্তমানবতার সেবায় নিয়োজিত তরুণ-যুবকদের সংগঠন বসুন্ধরা শুভসংঘ মধ্যনগর উপজেলা শাখার উদ্যোগে একটি অসহায় পরিবারের মাঝে এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর গ্রামের হতদরিদ্র ও প্রতিবন্ধী নয়ন মিয়ার হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। খাদ্য উপহারের প্যাকেটে ছিল—২ বস্তা চাল, ডাল, আলু, তেল, মসলা, পিয়াজ, রসুন, মুড়ি, চিড়া, নুডুলস, বিস্কুটসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

নয়ন মিয়া দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় রয়েছেন। সম্প্রতি তার পিতা আব্দুল জব্বার বিরল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন। বর্তমানে স্ত্রী ও মাকে নিয়ে নয়নের পরিবার চরম সংকটে দিন পার করছিল।

সহায়তা পাওয়ার পর নয়ন মিয়া বলেন, আমার মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি আমি কৃতজ্ঞ।

এ সময় উপস্থিত ছিলেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমানউল্লাহ, বসুন্ধরা শুভসংঘ মধ্যনগর উপজেলা শাখার আহ্বায়ক আল-আমিন সালমান, সদস্য রিমন আহমদ, নিরব মিয়া, রনি আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্যানেল চেয়ারম্যান আমানউল্লাহ বলেন, বসুন্ধরা শুভসংঘ একটি মানবিক সংগঠন। তারা সবসময়ই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ায়। নয়নের পাশে দাঁড়িয়ে তারা আবারও প্রমাণ করেছে—এ সংগঠন শুধু একটি নাম নয়, এটি একটি দায়িত্বশীল চেতনা।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচনায়

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি

৯ কেজি স্বর্ণ উদ্ধার, পাঁচ দিনের রিমান্ডে দুই বিমানকর্মী

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী