চাঁদে বরফ খুঁজতে উড়ন্ত রোবট পাঠাবে চীন

Post Image

চাঁদে পানির সন্ধানে এবার উড়ন্ত রোবট পাঠাচ্ছে চীন। ২০২৬ সালের মধ্যে ‘চ্যাং’ই–৭’ নামে একটি গবেষণা মিশনে এই রোবট চাঁদের দক্ষিণ মেরুতে পাঠানো হবে।

চীনের মহাকাশ গবেষণা কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযানে থাকবে একটি অরবিটার (পর্যবেক্ষণযান), ল্যান্ডার (অবতরণযান), রোভার (চাঁদের মাটিতে চলাচলকারী যান) এবং একটি বিশেষ উড়ন্ত রোবট। রোবটটি চাঁদের ছায়াচ্ছন্ন গভীর গর্তে উড়ে গিয়ে বরফ বা পানি থাকার আলামত খুঁজবে।

চ্যাং’ই–৭ মিশনের সহ–প্রধান প্রকৌশলী তাং ইউহুয়া জানিয়েছেন, যদি সত্যিই চাঁদে বরফ বা পানি পাওয়া যায়, তাহলে পৃথিবী থেকে পানি পাঠানোর খরচ ও সময় অনেক কমে যাবে। এতে চাঁদে মানুষের বসতি গড়ার পথ সুগম হবে এবং মঙ্গল বা আরও দূর মহাকাশ অভিযানে সহায়তা করবে।

চীনের লুনার এক্সপ্লোরেশন প্রোগ্রামের প্রধান ডিজাইনার উ ওয়েরেন বলেন, রোবটটিকে চরম ঠান্ডা (মাইনাস ১০০ ডিগ্রি সেলসিয়াস) এবং অসমান পাথুরে এলাকায় কাজ করতে হবে। তবে এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি একটি জায়গা থেকে লাফ দিয়ে কয়েক কিলোমিটার দূরে চলে যেতে পারে।

চারটি জ্বালানি ট্যাংক ও ছোট থ্রাস্টারসহ শক্তিশালী এই রোবট চাঁদের বিভিন্ন স্থানে অবতরণ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে।

উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে চীনের। তাই তারই অংশ হিসেবে ‘চ্যাং’ই–৭’ মিশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হাদী হত্যার বিচার চেয়ে বাংলাবান্ধা থেকে মার্চ ফর ইনসাফ শুরু ইনকিলাব মঞ্চের

শরীয়তপুরে ওসিকে হুমকি ও নানা অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে