টানা ছয় দিন ৯ ডিগ্রিতে তেঁতুলিয়ায় তাপমাত্রা,বইছে শৈত্যপ্রবাহ

Post Image


হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া । টানা ছয় দিন তাপমাত্রা ৯ ডিগ্রিতে স্থির রয়েছে। ফলে প্রতিদিনই বাড়ছে শীতের প্রকোপ। এতে তীব্র শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।


মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ ছিল। এর আগের দিন সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ডিগ্রি সেলসিয়াস।


এদিকে পঞ্চগড়ের আশপাশের জেলায় কয়েক দিন থেকে হিমালয়ের হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। সকালে ঝলমলে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। রাতে ও সকালে ঠান্ডার কারণে গ্রামগঞ্জের মানুষ শীতের কাপড় পরছে।


গত কয়েকদিন শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এ ছাড়া দিনের বেলা রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা।


শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় বাড়ছে। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। তাদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।


তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানায়, ছয় দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রিতে স্থির রয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ ছিল। এর আগের দিন সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ফলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

আলিয়া মাদরাসার শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : শিবির সভাপতি

আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে স্মারকলিপি ছাত্রদলের

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক

রাজনীতি নিষিদ্ধ রাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদলের পর এবার পিসিপির কমিটি ঘোষণা

ঈশ্বরদীতে আমির হামজার মাহফিল ঘিরে থানায় স্মারকলিপি দিলো ছাত্রদল

একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

কক্সবাজারের রিসোর্টে আগুন, পরিবারের ৬ সদস্যসহ প্রাণ হারালেন ঢাবি শিক্ষার্থী নাফিজ

সর্বাধিক পঠিত

‘ওসমান হাদির কর্মই তাকে নজরুলের পাশে জায়গা করে দিয়েছে’

নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন

বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ছেলে পরপারে

বাঁশখালীতে অগ্নিদুর্গত দুই পরিবারের পাশে দাঁড়াল জামায়াত

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

মাদক ও জুয়া নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে এবার জুলাই গ্রাফিতি নিয়ে ছাত্রদল-এনসিপি মুখোমুখি

টানা ছয় দিন ৯ ডিগ্রিতে তেঁতুলিয়ায় তাপমাত্রা,বইছে শৈত্যপ্রবাহ

লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন