সুদানে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য সবুজ মিয়ার বাড়ীতে শোকের মাতম

Post Image

সুদানে জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মধ্যে একজন হলেন মো. সবুজ মিয়া। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে লন্ড্রি কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়।


নিহত সবুজ মিয়া পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের আমলাগাছি (ছোট ভগবানপুর) গ্রামের বাসিন্দা। তিনি মৃত হাবিবুর রহমান ও শাকিনা বেগমের ছেলে। ছোটবেলাতেই বাবাকে হারান তিনি।


বিষয়টি নিশ্চিত করে মহদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বাসিন্দা ফিরোজ আকন্দ জানান, প্রায় সাত থেকে আট বছর আগে সবুজ মিয়া বাংলাদেশ সেনাবাহিনীতে লন্ড্রি কর্মচারী হিসেবে যোগ দেন।


এক ভাই ও এক বোনের মধ্যে সবুজ মিয়া ছিলেন ছোট। তার বড় বোনের বিয়ে হয়েছে আগেই। এক বছর আগে নাটোর জেলায় বিয়ে করেন তিনি। তার স্ত্রী ও মা বর্তমানে বাড়িতেই অবস্থান করছেন। তিন মাস আগে ছুটিতে বাড়িতে এসে পুনরায় কর্মস্থলে যোগ দেন সবুজ মিয়া।


সবুজ মিয়ার মৃত্যুর খবরে তার মা, স্ত্রীসহ স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একই সঙ্গে পুরো গ্রামজুড়েই নেমে এসেছে শোকের ছায়া।


নিহতের মা শাকিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘একটাই ছেলে ছিল আমার, তাকেও মেরে ফেলল। তাড়াতাড়ি আমার ছেলের লাশ ফেরত চাই।’


নিহতের স্ত্রী নুপূর আক্তার বলেন, ‘বিয়ের মাত্র এক বছর আট মাসের মধ্যেই স্বামীকে হারালাম। আমার জীবনটাই শেষ হয়ে গেল। দ্রুত আমার স্বামীর লাশ ফেরত চাই।’


স্থানীয় বাসিন্দা হোসেন আলী বলেন, ‘সবুজ ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তার আয়ের ওপর মা ও আরও চার-পাঁচজন নির্ভর করত। এখন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা সবুজের লাশ দ্রুত ফেরত চাই এবং সরকার যেন পরিবারটির পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা দেয়।’


এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ জানান, নিহতের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


উল্লেখ্য, সবুজ মিয়া ২০১০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর আনুমানিক ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় দায়িত্ব পালনরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএমডিএর চেয়ারম্যান নিয়োগ

শাপলায় গণহত্যার বিচার দাবিতে পটিয়ায় ছাত্রশিবিরের মানববন্ধন

শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা

ডুমুরিয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

শাহবাগ এক দিনে তৈরি হয়নি, এটি ‘শতবর্ষী প্রজেক্ট’: সাদিক কায়েম

বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে: সারজিস

প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট উপস্থাপন

সর্বাধিক পঠিত

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, তিন পুলিশ আহত

আইনজীবী আলিফ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

তারেক রহমান কার্ড দেখিয়ে ভোট চাইছেন, যা আচরণবিধি লঙ্ঘন : সারজিস আলম

সংসদ নির্বাচনে সরকার নিরপেক্ষ, কিন্তু গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য সবুজ মিয়ার বাড়ীতে শোকের মাতম

আমাদের সন্তানেরা আধিপত্যবাদকে লালকার্ড দেখিয়েছে: ডা. শফিকুর রহমান

সবাইকে নিয়ে সুন্দর দেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান

২৭ জানুয়ারি সাতক্ষীরায় যাচ্ছেন জামায়াত আমির