বিএসএফ কর্তৃক ২ বাংলাদেশীকে হত্যার প্রতিবাদে আগামীকাল জামায়াতের বিক্ষোভ মিছিল

Post Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে বিএসএফ কর্তৃক দুই বাংলাদেশেীকে হত্যা করে পদ্মা নদীতে ফেলে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেইটে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল কর্মসূচির ঘোষণা বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়াও বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রশাসনে দলীয়করণ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে মহানগরীর হলরুমে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, ড. আব্দুল মান্নান ও মুহাম্মদ শামছুর রহমান। মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে অধ্যাপক মোকাররম হোসাইন খান, সৈয়দ জয়নুল আবেদীন, আব্দুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হকসহ মহানগরী দক্ষিণের বিভিন্ন জোন পরিচালক ও মজলিসে শূরা সদস্যবৃন্দ এবং থানা আমিররা।

বৈঠকে বক্তরা বলেন, ‘হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া মানবতার চরম লঙ্ঘন এবং পৃথিবীর ইতিহাসে ভারত নিজেদেরকে নিকৃষ্ট বর্বর জাতি হিসেবে প্রমাণ করেছে। বক্তরা এই ঘটনায় অন্তর্বর্তী সরকারকে জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড মেনে নেয়া যায় না, যাবে না।’

উল্লেখ্য, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক হত্যার শিকার রিংকু শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের মরহুম মজিবুর রহমানের ছেলে এবং মমিন আলী পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘জামায়াত নেতার বিএনপিতে একক যোগদানকে ২০০ জনের বলে প্রচার’

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

প্রধান ফটক তালাবদ্ধ, ভেতরে স্বাস্থ্য সহকারীদের আড্ডা

‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

১৪০০ জেলে কার্ড, তবুও সরকারি চাল থেকে বঞ্চিত প্রকৃত জেলেরা

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

‘জয় বাংলা’ বলে বিএনপি কার্যালয় ভাঙচুর, রাতেই আ.লীগ নেতার বাড়িতে আগুন

সর্বাধিক পঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা