মাদকাসক্ত বাবার দায়ের কোপে প্রাণ গেল ৫ বছরের কন্যাশিশুর

Post Image


হাবিবুর রহমান, লক্ষ্মীপুরঃ বিশ্ব শিশু দিবসের দিনে ঘটলো এক হৃদয়বিদারক ঘটনা। লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে মাদকাসক্ত এক পিতার দায়ের কোপে প্রাণ হারিয়েছে তার মাত্র ৫ বছরের কন্যা সন্তান।


সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশুটির নাম ফারিহা সুলতানা, আর হত্যাকারী পিতা ফারুক হোসেন, তিনি স্থানীয় কাদের মাঝির ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পারিবারিক জীবনে অশান্তিতে ভুগছিলেন। ঘটনার দিন বিকেলে তিনি নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরেন এবং পরিবারের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে তার ছোট মেয়ে ফারিহার ওপর কোপ দেন। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।


পরে স্থানীয়রা ফারুককে আটক করে পুলিশে খবর দেয়। রাত ৮টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফারুককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।


লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। হত্যার ঘটনায় অভিযুক্ত পিতা ফারুককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”


এই মর্মান্তিক ঘটনাটি পুরো এলাকায় শোক ও ক্ষোভের সঞ্চার করেছে। স্থানীয়রা জানান, মাদকাসক্তির কারণে পারিবারিক ও সামাজিক জীবনে এমন নির্মম পরিণতি ঘটছে প্রায়ই।


একজন স্থানীয় সমাজসেবক বলেন, “আজ বিশ্ব শিশু দিবস—যেদিন শিশুদের অধিকার, সুরক্ষা আর ভালোবাসার কথা বলার কথা—সেদিনই এক বাবা নিজ হাতে নিজের শিশুকে হত্যা করেছে! এটা শুধু একটি পরিবারের নয়, সমাজেরও পরাজয়।”


পুলিশ জানায়, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং হত্যার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ