জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

Post Image

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাপলাকলি আদর্শ মাধ্যমিকের অভিভাবক সদস্য নির্বাচনে জামায়াতকে হারিয়ে ফের বিএনপির ভূমিধস বিজয় পেয়েছে। নির্বাচনে চারজন অভিভাবক সদস্যই বিএনপিপন্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছে। 


রোববার বিকেলে ৫টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার। নির্বাচনে ২৩৩ ভোট পেয়ে এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন আল হাসান মোঃ আবু তালেব। ২২৩ ভোট ২ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদুল। ২১৫ ভোট পেয়ে ৩ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম এবং ১৯২ ভোট পেয়ে ৪ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন দোলোয়ার হোসেন মুকুল।


এদিকে জামায়াতপন্থী প্যানেল থেকে সর্বোচ্চ ১১৭ ভোট পেয়েছেন মোঃ মিজানুর রহমান। এছাড়া মোঃ হাফিজুর রহমান পেয়েছেন ১০৯, মোঃ আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১০৮ ভোট এবং ৯৩ ভোট পেয়েছেন মোঃ ওবাইদুল হক।


প্রিজাইডিং অফিসার সৈয়দ আব্দুল জব্বার বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


নির্বাচনে মোট ভোটার ছিল ৪৯৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪০ জন। তবে ১০ জনের ভোট বাতিল হয়েছে। এদিকে শাপলাকলি আদর্শ মাধ্যমিকের অভিভাবক সদস্য নির্বাচনে বিজয়ের পর বিজয়ী প্রার্থীদের নিয়ে আনন্দ মিছিল বের করে বিএনপির নেতা-কর্মীরা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সুনামগঞ্জে বাস–লেগুনা সংঘর্ষে ২ জন নিহত

খুমেক হাসপাতালে আগুন আতঙ্কে আইসিইউতে থাকা রোগীর মৃত্যু

সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

‘আমার ভুলগুলো ক্ষমা করে দিও মা’ লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক

হত্যা মামলায় বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীসহ ১০ জনকে আসামি

স্বামীর সহযোগিতায় কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নওগায় চালককে মারধর, দূরপাল্লার বাস বন্ধ

সর্বাধিক পঠিত

ঋণ খেলাপিদের মনোনয়ন দেওয়া দলগুলোর লজ্জা হওয়া উচিত: শাহজাহান চৌধুরী

সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করায় বদ্ধপরিকর : আফিস নজরুল

ভোটকেন্দ্র দখল করতে আসলে বেঁধে পুলিশে দেবেন: হাসনাত আব্দুল্লাহ

ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি

দুর্গাপূজা উপলক্ষে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

শিশু সাজিদকে উদ্ধারে চলছে শ্বাসরুদ্ধকর অভিযান

পুলিশ হেফাজতে নিয়েছে সচিবালয়ের ৪ আন্দোলনকারীকে

প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন বাবরের স্ত্রী শ্রাবণী

জামায়াতের জেলা আমির সম্মেলন শুক্রবার

ঢাকায় টানা বৃষ্টির আভাস, অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা