বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Post Image

বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার উদ্যোগে গতকাল রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে মাসিক কুইজ টেস্ট। জ্ঞানচর্চা ও সৃজনশীল প্রতিযোগিতার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন আইইউবিএটির ১২২ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি দীপ্ত পালের পরিচালনায় আয়োজক পর্ষদে আরো ছিলেন সাধারন সম্পাদক মো. নাফিজ হাসান, সহ-সভাপতি হৃদয় পল্লব দাস ও শাকিল শিকদার,  সহ-সাংগঠনিক সম্পাদক মো. অপু হোসেন, ইভেন্ট সম্পাদক তরুণ হালদার এবং সহ-শিক্ষা সম্পাদক রায়হান।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হৃদয় বণিক, সম্মিলিতভাবে দ্বিতীয় স্থান অর্জন করেন দিপা বারই আখি ও রওনক জাহান এবং তৃতীয় স্থান অধিকার করেছেন ফাহাদ হোসেন জয়। বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করেন বসুন্ধরা শুভসংঘের সিনিয়র সদস্য অনামিকা সরকার এবং জুহি জান্নাত মিম (মেন্টর একাডেমিক)। তিনি বলেন, “শিক্ষার্থীদের জ্ঞান ও মননের বিকাশে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আশা করি এই ধারা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আয়োজনটির প্রশংসা করেন এবং প্রতি মাসেই এমন আয়োজন চালিয়ে যাওয়ার দাবি জানান।

বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব, প্রতিযোগিতার উৎসাহ ও নৈতিক মূল্যবোধ গঠনে বিশেষ অবদান রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

বিডি প্রতিদিন/নাজিম

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হাদী হত্যার বিচার চেয়ে বাংলাবান্ধা থেকে মার্চ ফর ইনসাফ শুরু ইনকিলাব মঞ্চের

শরীয়তপুরে ওসিকে হুমকি ও নানা অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে