কাল রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ ডেকেছে ইনকিলাব মঞ্চ

Post Image

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ও কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ কার্যকলাপ রুখতে সোমবার সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ ডেকেছে ইনকিলাব মঞ্চ। আজ রবিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।


তিনি বলেন, ‘সোমবার ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে শহীদ মিনারে একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে ভারতপন্থী কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।


আগামীকাল শহীদ মিনার থেকে ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে সেই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

হাদির শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে জাবের বলেন, ‘তার অবস্থার কোনো পরিবর্তন আসেনি। ইনকিলাব মঞ্চ ও তার পরিবার হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


চিকিৎসকদের সম্মতি পেলেই তাকে বিদেশে নেওয়া হবে। এ জন্য অর্ধকোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচনা করে তিনি বলেন, ‘ওসমান হাদির ওপর হামলার পর দেশের গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা নিজেরা ঘটনার তথ্য সংগ্রহ না করে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছেন।


অথচ তাদের করণীয় ছিল হামলাকারীদের যাবতীয় কর্মকাণ্ড অনুস্মরণ করে তাদের গ্রেপ্তার করা।’

আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে জাবের বলেন, ‘এই সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’


সরকারকে হুঁশিয়ারি করে তিনি বলেন, ‘যদি হাদির খারাপ কিছু হয়ে যায় তাহলে তখনই এই অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা বাজবে। কারণ ছাত্র-জনতাই এই সরকারকে বসিয়েছে। তারাই এই সরকারকে নামিয়ে দেবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পকে’ দেখতে ঈদের দিনও মিরপুর চিড়িয়াখানায় ভিড়

জামিনে মুক্তির পর সাবেক এমপি দবিরুলের মৃত্যু

৪০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কোরবানির মাংস

একদিনের কসাই হতে গিয়ে আহত ৩০

আগামীকাল ঈদুল আজহা উদযাপিত হবে চাঁদপুরের ৪০ গ্রামে

কোরবানি পশুর হাটে মহিষের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের

অনুমতি ছাড়াই কলেজে পশুর হাট বসালেন ছাত্রদল নেতা

ট্রাক উল্টে নিহতের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে

সর্বাধিক পঠিত

১৯ বছর পর আজ পৈতৃক ভিটায় যাচ্ছেন তারেক রহমান

কাল রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ ডেকেছে ইনকিলাব মঞ্চ

শীর্ষ সন্ত্রাসী সৈকত নারায়ণগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার

জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না: ডা. তাহের

এ দেশে ভারতীয় দাদাগিরি চলবে না: ডাকসুর ভিপি

এখন আর রাতে ভোট হবে না: এবিএম মোশারফ

ঝিনাইদহে রাতের আঁধারে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা

এই জুলাই এমনি এমনি আসেনি, উই বিলিভ নাহিদ ইসলাম

বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিলে সরকার নেবে