রাতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, সকাল হতেই জামিন

Post Image

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরকে গ্রেপ্তারের পর জামিন দিয়েছেন আদালত।

গতকাল বুধবার রাতে উপজেলার পাখিয়ালাস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে রফিকুল ইসলাম সুন্দরকে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আদালতের বেঞ্চ সহকারী রিপন আহমদ রফিকুল ইসলাম সুন্দরের জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম সুন্দর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়ের করা একটি মামলা এবং সাম্প্রতিক একটি মারামারির মামলার আসামি। এসব মামলার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান রফিকুল ইসলাম সুন্দরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যশোরে ২ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

এমপির সামনেই বিএনপির দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত অন্তত ১৫

রাতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, সকাল হতেই জামিন

আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, চাইলেন হাসিনার বিচার

জামায়াত ক্ষমতায় আসলে তাদেরও ‘আমার দেশ’ ভালো লাগবে না: মাহমুদুর রহমান

দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

১০০ মেধাবী শিক্ষার্থীকে জাতীয় চিড়িয়াখানা দেখালেন জামায়াত এমপি ব্যারিস্টার সালেহী

“আম্মু সালামির টাকা নিয়ে যাচ্ছি”—নোট লিখে উত্তরা থেকে ১২ বছরের শিশু নিখোঁজ

সর্বাধিক পঠিত

দেড় বছর আগে গাঁজাসহ আসামি ফাহাদকে আটক করেছিলেন অপ্রতিমের মা

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়া হবে: ত্রাণমন্ত্রী

২২০০ লিটার ডিজেল লুট করলেন বিএনপি নেতা

বিতরণের আগেই দুর্যোগের ৮০ বস্তা চাল উধাও

সংসদে গাজী নজরুল অনুপস্থিত, স্পিকারের এক কথায় হাসির রোল

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে

জরুরি সংবাদ সম্মেলনের ডাক জামায়াতের

‘অহন ২ লাখ নিছি, সামনে ১০ লাখ নিয়াম’—দপ্তরি নিয়োগে প্রধান শিক্ষকের ঘুষ নেওয়ার কথোপকথন ভাইরাল

চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

‘দেশের হাজারো চাটুকার মৌলভির চেয়ে রফিক মাদানি উত্তম’