দেড় বছর আগে গাঁজাসহ আসামি ফাহাদকে আটক করেছিলেন অপ্রতিমের মা

Post Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার অন্যতম আসামি মোজাম্মেল হোসেন ফাহাদসহ সাত কিশোরকে প্রায় দেড় বছর আগে গাঁজাসহ আটক করা হয়েছিল।

গত বছরের ৬ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লালন চত্বর থেকে তাদের আটক করা হয়। সে সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে ছিলেন ড. নাহিদা বেগম।

ড. নাহিদা বেগমের দাবি, ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে তিনি মাদকসেবী ও মাদক কারবারে জড়িত অনেককে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। ওই ঘটনার জেরে তাঁর ছেলে অপ্রতিমকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

জানা গেছে, সাত কিশোর গাঁজাসহ আটকের ঘটনার নেতৃত্ব দেন তৎকালীন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও অপ্রতিমের মা ড. নাহিদা বেগম। এ সময় মাহমুদুল হাসান রাহাত ও মুতাসিম বিল্লাহ নামে দুই সহকারী প্রক্টরও উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তখন জব্দকৃত গাঁজা ধ্বংস করাও হয়েছিল।

২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে আমি অনেক মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছি। ওই ঘটনার কারণে যদি আমার ছেলেকে টার্গেট করা হয়, তাহলে এটা আমি মেনে নেব না—ড. নাহিদা বেগম

ঘটনার দেড় বছর পর গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম। পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে রিমান্ড নেওয়া হয়েছে। গাঁজাসহ দেড় বছর আগে আটক হওয়া ফাহাদ এ ঘটনার অন্যতম আসামি। গ্রেপ্তার ৩ আসামি ইতিমধ্যেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি ক্যাম্পাসের লালন চত্বর থেকে গাঁজাসহ আটক হওয়ার একটি ছবি দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে। সেখানে ফাহাদকে পরনে চেক শার্টের সঙ্গে ট্রাউজার এবং সাদা-কালো শীতের একটি জামা গায়ে দিতে দেখা যায়। দেড় বছর আগে মায়ের নেতৃত্ব গাঁজাসহ আটক, পরে ছেলেকে হত্যা। এমন ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা, আসামি ফাহাদকে নিয়ে অপ্রতিম হত্যার রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

তখন গণমাধ্যমকে ড. নাহিদা বেগম বলেছিলেন, ‘প্রক্টরিয়াল টিমের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ আমরা মাদকসহ এ সাতজনকে আটক করেছি। তাদের ভাষ্যমতে, সবার বয়স ১৮ বছরের কম। ভবিষ্যতে তারা যাতে কোনো বড় অপরাধে জড়িত না হয়, সে জন্য মুচলেকা নিয়ে অভিভাবকদের হাতে তাদের হস্তান্তর করা হয়েছে।’

আসামি মোজাম্মেল হোসেন ফাহাদ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সালমানপুর (মেম্বার বাড়ি) এলাকার মমিন হোসেন ও জুলি আক্তারের ছেলে। তার বাবা অটোচালক। তিনি ময়নামতি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, ফাহাদ চলতি মাসের ২ তারিখে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের ইলেক্ট্রিক অফিসে চাকিরে নিয়েছিল। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন যে, দেড় বছর আগে ঘটনার সময় সাত কিশোরের সাথে থাকা ছেলেটিই ফাহাদ। তবে ফাহাদের মা জুলি আক্তার এ বিষয়টি অস্বীকার করে বলেন, এখানে ফাহাদ নেই।

তৎকালীন সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহ  বলেন, এটা ফাহাদ। তারা সবাই মুচলেকা দিয়ে প্রক্টর অফিস থেকে গিয়েছে। তাদের পরিবারের লোকজনও এসেছিল।

এদিকে, আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা অপ্রতিমের বাসায় পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে যান। এ সময় ড. নাহিদা বেগম বলেছেন, আমার ছেলেকে বিভিন্ন আইডি থেকে ব্লেইম করা হচ্ছে। আমার ছেলে কিছু বোঝে? আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে আমি এটা কখনোই মেনে নেব না। আমি শুধু আমার ছেলের জন্য বিচার চাই না। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তারা জেল থেকে বের হলে আরও কত বাচ্চার জীবন নেবে, কত বাচ্চার জীবন ধ্বংস করবে—সেটা নিয়েও আমি চিন্তিত। আমি চাই, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক।

তিনি বলেন, আমার কোনো দোষ থাকলে আমাকে শাস্তি দেওয়া হোক। মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি আমার অপরাধ হয়, তাহলে তার শাস্তি আমি পাব। আমার ছেলে কেন এর শাস্তি পাবে? আমার ছেলেকে কেন মেরে ফেলা হলো? আমার ছেলেকে তাদের সঙ্গে জড়িয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেও তাদেরই একজন। অথচ আমার ছেলে নিষ্পাপ, ছোট বাচ্চা। সে এসবের কিছুই বোঝে না।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দেড় বছর আগে গাঁজাসহ আসামি ফাহাদকে আটক করেছিলেন অপ্রতিমের মা

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১

ইমামকে ফাঁসাতে শিশু ধর্ষণ মামলা, তদন্তে পিবিআই সত্যতা না পাওয়ায় বাদী গ্রেপ্তার

বোনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের

এবার ৭ মাসের শিশুও ‘নিখোঁজ’

নিখোঁজের দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহ

এবার বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, দুই-এক দিনে প্রজ্ঞাপন

সর্বাধিক পঠিত

কুমিল্লার চিকিৎসক কন্যাকে জীবনসঙ্গী করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

আটকের আগে যে পোস্ট দিয়েছিল আনাস

বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ফরিদগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, প্রবাস ফেরত স্বামী আটক

রাবির দেয়ালে ‘গুপ্ত’ লিখে শিবিরকে নিষিদ্ধের দাবি ছাত্রদলের

ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার

পাম্পে তেল না পেয়ে সড়ক অবরোধ

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

দুই দশক পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অপেক্ষায় বগুড়াবাসী

জামাতের সাথে বিএনপির কখনো জোট হবে না : প্রিন্স