সংসদে গাজী নজরুল অনুপস্থিত, স্পিকারের এক কথায় হাসির রোল

Post Image

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নিজের প্রশ্ন উত্থাপনের সময় উপস্থিত ছিলেন না জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম। তার অনুপস্থিতি নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের তাৎক্ষণিক মন্তব্যে সংসদ কক্ষে হাসির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার অধিবেশনের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপনের জন্য জিএম নজরুল ইসলামের নাম ঘোষণা করেন স্পিকার। মাইক্রোফোনে নাম ডাকার পর ফ্লোরের দিকে তাকিয়ে স্পিকার দেখতে পান, সংশ্লিষ্ট সংসদ সদস্য তার আসনে নেই।

এ সময় হাস্যরসাত্মক ভঙ্গিতে স্পিকার বলেন, ‘জি এম তো নাই।’ তার এ মন্তব্যে সংসদ কক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

জিএম নজরুল ইসলাম অনুপস্থিত থাকায় নিয়ম অনুযায়ী তার প্রশ্নটি অধিবেশনে উত্থাপন ও আলোচনা করা সম্ভব হয়নি।

তার লিখিত প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল, বর্তমানে দেশে শ্রম আদালতের সংখ্যা কত, এসব আদালত কোথায় অবস্থিত, বিচারাধীন মামলার সংখ্যা কত এবং মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত নিষ্পত্তির জন্য সরকার কী পদক্ষেপ নিয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রস্তুত করা লিখিত জবাবে জানানো হয়, দেশে বর্তমানে একটি শ্রম আপিল ট্রাইব্যুনাল ও ১৪টি শ্রম আদালতসহ মোট ১৫টি শ্রম আদালত কার্যকর রয়েছে। এসব আদালত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহে অবস্থিত।

জবাব অনুযায়ী, গত ৩১ জুলাই পর্যন্ত এসব আদালতে মোট ২৯ হাজার ৯২৭টি মামলা বিচারাধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সংসদে গাজী নজরুল অনুপস্থিত, স্পিকারের এক কথায় হাসির রোল

দেশের উন্নয়নে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি এমপি হানজালার

বিশ্বজয়ী হাফেজদের সরকার সম্মানিত করলে দেশও সম্মানিত হবে: বিরোধীদলীয় নেতা

বিদ্যুৎ নিয়ে ফেসবুকে পোস্ট, বহিষ্কার ছাত্রদল নেতা

নারায়ণগঞ্জে ডেঙ্গুর ভয়াবহতা, ওয়ার্ডে ঠাঁই না পেয়ে বারান্দায় রাত কাটছে রোগীদের

দেশের পথে মির্জা আব্বাস

আদালতকক্ষে আইনজীবীর সঙ্গে বিরিয়ানি খেলেন সাহেদ, সাক্ষ্য গ্রহণ পেছাল

সর্বাধিক পঠিত

উত্তরা পূর্ব থানা জামায়াতের বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

সংসদ উপনেতা-স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

রাবিতে দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

সাক্ষাৎকারে বিভ্রান্তিকর বক্তব্যে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি

পাথরঘাটায় জামায়াতের কর্মী বৈঠকে হা’ম’লার অভিযোগ

দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করবো: রুমিন ফারহানা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কার্য গতিশীল দাবি আখতারের

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দুই পুলিশ সদস্যসহ আহত ১০

বাবরকে বাংলাদেশ সিরিজে না রাখার কারণ জানালেন কোচ

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার