চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

Post Image

চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় কলেজের মূল ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক এলাকা হয়ে রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজের মুক্ত মঞ্চের সামনে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘জামায়াত-শিবির রাজাকার, মিলে মিশে একাকার’, ‘গুপ্ত রাজনীতির ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ছাত্রলীগ গেছে দিল্লিতে, শিবির যাবে পিন্ডিতে’ ইত্যাদি স্লোগান দেন।=

সমাবেশে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী সময়ে আমরা দেখেছি, ক্যাম্পাসগুলোয় ছাত্ররাজনীতি নিষিদ্ধের নামে গুপ্ত রাজনীতি চর্চা করা হচ্ছে। এই গুপ্তরা শৈশবে জয় বাংলা স্লোগান দিয়েছে নৌকার স্লোগান দিয়েছে পরবর্তী সময়ে আমরা তাদেরই ডাকসুর ভিপি জগসুর ভিপি হতে দেখেছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কোনো ক্যাম্পাসে যদি গুপ্ত রাজনীতি করতে চান, তাহলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। যারা বাংলাদেশকে অস্বীকার করে বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে তাদের সঙ্গে কোনো আপস নেই। বাংলাদেশের কোনো ক্যাম্পাসে যদি ছাত্রদলের কোনো ভাইয়ের উপর আক্রমণ করা হয় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করা হয় তাহলে কোন ক্যাম্পাসে এই গুপ্তদের  জায়গা হবে না।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ