‘সে আমার বিপক্ষে গেলেও আমি তার পক্ষে’—জুবায়ের আহমাদ তাশরীফ
রফিকুল ইসলাম মাদানির বক্তব্যের প্রশংসা করে তাকে সমর্থন জানিয়েছেন হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ। তিনি বলেছেন, রফিকুল ইসলাম মাদানির বক্তব্যে ঈমান বাড়ে। এমনকি তিনি নিজের বিপক্ষে গেলেও মাদানির পক্ষে থাকবেন বলে মন্তব্য করেছেন।
আজ বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘দেশের হাজারো চাটুকার মৌলভির থেকে রফিক মাদানি উত্তম। সে আমার বিপক্ষে গেলেও আমি তার পক্ষে। রফিকুল ইসলাম মাদানির বক্তব্যে ঈমান বাড়ে।’
পোস্টের শেষাংশে রফিকুল ইসলাম মাদানির জন্য দোয়া করে তিনি লেখেন, ‘আল্লাহ পাক তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন।’







