“আম্মু সালামির টাকা নিয়ে যাচ্ছি”—নোট লিখে উত্তরা থেকে ১২ বছরের শিশু নিখোঁজ

Post Image

রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টর এলাকা থেকে হামি আবরার হক হিত্তান (১২) নামের এক শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর দুইটার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান মিলছে না। ঘর থেকে বের হওয়ার আগে সে মাকে উদ্দেশ করে একটি চিরকুট লিখে রেখে যায়, যেখানে ঈদের জমানো সালামির টাকা নিয়ে বাড়ি ছেড়ে যাওয়ার কথা উল্লেখ রয়েছে।

নিখোঁজ শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবার নাম মো. নাজমুল হক মোল্লা এবং মায়ের নাম হাবিবুন্নাহার। এ ঘটনায় পরিবারে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ছেলের সন্ধান চেয়ে উত্তরার পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাবা মো. নাজমুল হক মোল্লা।

জিডির আবেদনে তিনি উল্লেখ করেন, উত্তরার ১২ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে ২৯ নম্বর বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন তারা। বুধবার দুপুর ২টার দিকে উত্তরার পশ্চিম থানাধীন ১ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর সেক্টর এলাকা থেকে তার ছেলে নিখোঁজ হয়। 

বাসা থেকে বের হওয়ার আগে মাকে উদ্দেশ করে একটি নোট লিখে যায় হামি আবরার। সেখানে সে লেখে, ‘আম্মু, এই মুখ নিয়ে এই বাসায় থাকার মতো লজ্জা পাব না। আমার ঈদের সালামির টাকাগুলো নিচ্ছি। আমি চলে যাচ্ছি। যদি আমাকে খুঁজতে...’শিশুটির সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

“আম্মু সালামির টাকা নিয়ে যাচ্ছি”—নোট লিখে উত্তরা থেকে ১২ বছরের শিশু নিখোঁজ

সরাইল থানার সেই ওসিকে বদলি

ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু, পাশাপাশি দাফন

‘দেশের হাজারো চাটুকার মৌলভির চেয়ে রফিক মাদানি উত্তম’

দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

আমির হামজার শরিয়া আইন অনুযায়ী পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড হওয়া উচিত: রাশেদ

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আম্মার

দুদকের ব্রিফিংয়ের বৈধতা নিয়ে আসিফের রিটের ওপর রুল জারি

সর্বাধিক পঠিত

দেড় বছর আগে গাঁজাসহ আসামি ফাহাদকে আটক করেছিলেন অপ্রতিমের মা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমলেও বেড়েছে ভোগান্তি

২২০০ লিটার ডিজেল লুট করলেন বিএনপি নেতা

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়া হবে: ত্রাণমন্ত্রী

মুন্সীগঞ্জে মা-বাবাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলে গ্রেপ্তার

বিতরণের আগেই দুর্যোগের ৮০ বস্তা চাল উধাও

জরুরি সংবাদ সম্মেলনের ডাক জামায়াতের

সংসদে গাজী নজরুল অনুপস্থিত, স্পিকারের এক কথায় হাসির রোল

অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা