জামায়াত ক্ষমতায় আসলে তাদেরও ‘আমার দেশ’ ভালো লাগবে না: মাহমুদুর রহমান

Post Image

জামায়াত ইসলামী কখনো ক্ষমতায় আসলে তাদেরও ‘আমার দেশ’ ভালো লাগবে না বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

তিনি বলেছেন, ‘আজকে জামায়াতের আমার লেখা ভালো লাগে, কিন্তু তারা ক্ষমতায় গেলে তখন আর আমার লেখা ভালো লাগবে না।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ডিইউ নিউজ’ পেজে প্রকাশিত এক ভিডিওতে তাকে এসব কথা বলতে শোনা যায়। 

মাহমুদুর রহমান বলেন, “ক্ষমতাবানরা আমার লেখা পড়লেই বিরক্ত হন। সেটা যে দলেরই হোক না কেন। জামায়াত ক্ষমতায় গেলেও একই ব্যাপার হবে, কোনো পার্থক্য হবে না। এটা বাংলাদেশের চরিত্র। আজকে তাদের ভালো লাগবে, কিন্তু তারা ক্ষমতায় গেলে তখন আর আমার লেখা ভালো লাগবে না।

তিনি বলেন, “লুৎফুজ্জামান বাবরের একটি ঘটনা নিয়ে আমরা নিউজ করেছিলাম। আমি বলেছিলাম, আপনাদের কাছে আমি সরি বলতে বা ক্ষমা চাইতে রাজি নই। কারণ, আমি যা বলেছি, তা সঠিক বলেছি। সঠিক কথা বলার জন্য আমি ক্ষমা চাইব না।”

তিনি আরও বলেন, “আমি যখন এই লড়াই করছি, তখন রাজনৈতিক দল হিসেবে জামায়াত কিংবা বিএনপি কেউই আমার পাশে এসে দাঁড়ায়নি। তারা যদি তখন আমার পাশে এসে দাঁড়াত, তাহলে বিচার বিভাগ পরবর্তীকালে যে দানবে পরিণত হয়েছিল, কিংবা আওয়ামী লীগের একধরনের শাখায় পরিণত হয়েছিল, হয়তো এমনটা হতো না। আল্লাহই ভালো জানেন। আমি নিশ্চিত করে বলতে পারি না।”

সাংবাদিক অলিউল্লাহ নোমানের পূর্বের করা নিউজ প্রসঙ্গে বলেন, “এ সময় অলিউল্লাহ নোমানের একটি নিউজ প্রকাশিত হয়েছিল। তিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। ওই নিউজের শিরোনাম ছিল, ‘আপিল বিভাগ মানেই সরকারপক্ষে স্টে’। অর্থাৎ, হাইকোর্ট থেকে আমরা যারা বিরোধী দলের পক্ষে রিলিফ পেতাম, আপিল বিভাগে গিয়ে তা স্থগিত করে দেওয়া হতো। আমরা মূলত এই বিষয়টি নিয়েই প্রতিবেদন করেছিলাম। আজকে যিনি সংসদ সদস্য, তার মামলাটি নিয়েও প্রতিবেদন করেছিলাম। এ ছাড়া লুৎফুজ্জামান বাবর, আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর মামলা নিয়েও নিউজ করেছিলাম। এসব মামলায় তারা হাইকোর্ট থেকে রিলিফ পেলেও আপিল বিভাগে তা আটকে দেওয়া হচ্ছিল।”

তার গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “এ নিয়ে আমি একটি আর্টিকেল লিখেছিলাম। এখন যেমন প্রতি বুধবারে লিখি, তখনো লিখতাম। আর্টিকেলটির শিরোনাম ছিল ‘স্বাধীন বিচারের নামে তামাশা’। এ লেখার কারণে ২০১০ সালের ১ জুন আমাকে গ্রেপ্তার করা হয়। সাইদী ভাই গ্রেপ্তার হয়েছিলেন জুন মাসের শেষের দিকে। অর্থাৎ, আমিই প্রথম গ্রেপ্তার হয়েছিলাম।”

আমার দেশের সম্পাদক বলেন, “সেই সময় লড়াই করতে গিয়ে সুপ্রিম কোর্টে আমার আদালত অবমাননার মামলায় আমি কোনো আইনজীবী নিয়োগ করিনি। নিজের মামলার জবাব নিজেই দিয়েছিলাম। সেখানে বলেছিলাম, আপনাদের কাছে আমি সরি বলতে বা ক্ষমা চাইতে রাজি নই। কারণ, আমি যা বলেছি, তা সঠিক বলেছি। সঠিক কথা বলার জন্য আমি ক্ষমা চাইব না।”

মাহমুদুর রহমান বলেন, “আমার এই লড়াইয়ের সময় বিএনপি কিংবা জামায়াত রাজনৈতিক দল হিসেবে পাশে দাঁড়ায়নি। তারা যদি তখন আমার এই লড়াইকে সমর্থন করত, বিচার বিভাগের অবক্ষয়ের বিরুদ্ধে অবস্থান নিত, তাহলে আমার মনে হয় বিচার বিভাগ এতটা দানব হয়ে উঠতে পারত না। আমার ধারণা, এমনটা হলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতে পারত।”

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জামায়াত ক্ষমতায় আসলে তাদেরও ‘আমার দেশ’ ভালো লাগবে না: মাহমুদুর রহমান

দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

১০০ মেধাবী শিক্ষার্থীকে জাতীয় চিড়িয়াখানা দেখালেন জামায়াত এমপি ব্যারিস্টার সালেহী

“আম্মু সালামির টাকা নিয়ে যাচ্ছি”—নোট লিখে উত্তরা থেকে ১২ বছরের শিশু নিখোঁজ

সরাইল থানার সেই ওসিকে বদলি

ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু, পাশাপাশি দাফন

‘দেশের হাজারো চাটুকার মৌলভির চেয়ে রফিক মাদানি উত্তম’

দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

সর্বাধিক পঠিত

দেড় বছর আগে গাঁজাসহ আসামি ফাহাদকে আটক করেছিলেন অপ্রতিমের মা

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়া হবে: ত্রাণমন্ত্রী

২২০০ লিটার ডিজেল লুট করলেন বিএনপি নেতা

বিতরণের আগেই দুর্যোগের ৮০ বস্তা চাল উধাও

সংসদে গাজী নজরুল অনুপস্থিত, স্পিকারের এক কথায় হাসির রোল

জরুরি সংবাদ সম্মেলনের ডাক জামায়াতের

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে

মুন্সীগঞ্জে মা-বাবাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

‘অহন ২ লাখ নিছি, সামনে ১০ লাখ নিয়াম’—দপ্তরি নিয়োগে প্রধান শিক্ষকের ঘুষ নেওয়ার কথোপকথন ভাইরাল