১০০ মেধাবী শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে রাজধানীর জাতীয় চিড়িয়াখানা ঘুরে দেখিয়েছেন কুড়িগ্রাম-৩ এর সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি শিক্ষার্থীদের নিয়ে চিড়িয়াখানার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ব্যারিস্টার মাহবুব।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন বন্য পশু-পাখি কাছ থেকে দেখার সুযোগ পায়। চিড়িয়াখানা ঘুরে দেখার মধ্য দিয়ে তাদের মধ্যে বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়।
ব্যারিস্টার সালেহীর শিক্ষার্থীদের নিয়ে এমন উদ্যোগ গ্রামের মেধাবীদের স্বপ্ন দেখাতে পাথেয় হিসেবে কাজ করবে-বলছেন শিক্ষাবিদরা।







