টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

Post Image

কুষ্টিয়ার কুমারখালীতে ১৪ বছর বয়সী এক শিশুকে হত্যার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ নানার বিরুদ্ধে। সম্প্রতি পেটে ব্যথা অনুভব করলে স্বজনরা শিশুটিকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করান। সেখানে প্রাথমিক পরীক্ষায় জানা যায়, শিশুটি সাত মাসের অন্তঃসত্ত্বা।

বিষয়টি জানাজানি হওয়ার পর মঙ্গলবার (৬ অক্টোবর) স্থানীয়রা অভিযুক্ত ৫৫ বছর বয়সী ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কৌশলে সেখান থেকে পালিয়ে যান তিনি। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

পুলিশ ও স্বজনরা জানান, প্রায় এক যুগ আগে ক্যানসারে আক্রান্ত হয়ে শিশুটির মা মারা যান। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করলে শিশুটির সৎমা তাকে সৎ নানার বাড়িতে পাঠিয়ে দেন। সেখানে একা পেয়ে ফাঁকা বাড়িতে হত্যার হুমকি দিয়ে প্রায় এক বছর ধরে শিশুটিকে ধর্ষণ করে আসছেন সৎ নানা রইচ উদ্দিন।

সম্প্রতি শিশুটি পেটে ব্যথা অনুভব করলে প্রাথমিকভাবে ধারণা করা হয় তার টিউমার হয়েছে। পরে স্থানীয় এক চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর জানান, শিশুটি প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা।

জানতে চাইলে শিশুটির নানি বলেন, ‘হত্যার হুমকি দিয়ে নাতনিকে প্রায় একবছর ধরে ধর্ষণ করেছে লম্পট। পেটের ব্যথার কথা শুনে বাড়ির পাশের চাউনি (গাইনি বিশেষজ্ঞ) দেখালাম। তিনি বললেন, বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। পরে লোকজন আসামিকে ধরে এনে পুলিশকে খবর দিয়েছিল। কিন্তু পুলিশ আসার আগেই পালিয়ে যায়।’


শিশুটির মামা বলেন, ‘একাধিকবার ধর্ষণের পর মেয়েটি অন্তঃসত্ত্বা। সঠিক বিচারের আশায় থানায় মামলা করতে এসেছি। উপযুক্ত শাস্তি চাই। ওসি জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত