বগুড়ার পাঁচ কোটি টাকার সড়কের কাজ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

Post Image

নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধিতে থমকে গেছে বগুড়ার ধুনট উপজেলায় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নেওয়া সাতটি গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ। কাজের অগ্রগতি ৭৫ শতাংশ হলেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নির্মাণকাজ। এতে দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহনসহ স্বাভাবিক যোগাযোগব্যবস্থা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ধুনট উপজেলায় সাতটি সড়ক উন্নয়নকাজ হাতে নেওয়া হয়। এসব কাজের চুক্তিমূল্য প্রায় ৫ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলার চৌকিবাড়ি হয়ে সোনামুখী-নয়া চান্দিয়াড় সড়ক, ঈশ্বরঘাট হয়ে কান্তনগর-বেড়েরবাড়ী ঘাট সড়ক, বেড়েরবাড়ী গ্রামের সড়ক, বুড়িরভিটা স্কুল হয়ে বিলচাপড়ী ঘাট-বেড়েরবাড়ী সড়ক, রুদ্রবাড়িয়া-সাগাটিয়া সড়ক এবং বড়িয়া পাকা সড়ক থেকে নদীর ঘাট সড়ক। প্রকল্প অগ্রগতি প্রতিবেদনে প্রতিটি সড়কের ভৌত অগ্রগতি ৭৫ শতাংশ উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কগুলোর উন্নয়নকাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকায়, চলাচলে দুর্ভোগ বেড়েছে। কোথাও কোথাও সড়কের আংশিক নির্মাণকাজের কারণে সৃষ্টি হয়েছে গর্ত। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষ। কৃষিপণ্য পরিবহনেও বাড়তি সময় ও খরচ গুনতে হচ্ছে।

ঠিকাদাররা জানান, রড, সিমেন্ট, পাথর ও বিটুমিনসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর দাম অস্বাভাবিক বেড়েছে। কার্যাদেশ দেওয়ার সময় নির্ধারিত রেট শিডিউল অনুযায়ী কাজ নেওয়া হলেও বর্তমান বাজারদরে নির্মাণকাজ শেষ করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা।

এ বিষয়ে ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেন, প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ঠিকাদারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

‘আমি যে কখন মরি’— স্ট্যাটাসের পরদিনই সড়কে প্রাণ গেল ইসরাফিলের

ব্যানারে নেই জিয়াউর রহমানের ছবি, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ সম্বোধন—দুই দফা হট্টগোল

ইয়াবাসহ যুবদল নেতা আটক

বগুড়ার পাঁচ কোটি টাকার সড়কের কাজ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

রাজধানীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

গফরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় জামায়াতকর্মী নিহত

সর্বাধিক পঠিত

প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক

চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে: মির্জা ফখরুল

বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুসহ ৮ জনের

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই