গফরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় জামায়াতকর্মী নিহত

Post Image

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান কবীর (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু রায়হান মিয়া গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের দক্ষিণ গফরগাঁও উপজেলার গলাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত মেহেদী হাসান কবীর গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে দলটির নির্বাচনী এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।


নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার জুমার নামাজ আদায় করতে বন্ধু রায়হান মিয়াকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জের পাগলা মসজিদে যান মেহেদী। নামাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গলাকাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে মেহেদী ও রায়হান গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান কবীরকে মৃত ঘোষণা করেন। আহত রায়হান মিয়াকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।


গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, মেহেদীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।


দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক মেহেদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেহেদী হাসান কবীর জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করেছিলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাজধানীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

গফরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় জামায়াতকর্মী নিহত

ঢাকা কলেজে মুছে ফেলা হলো জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

হাদি হত্যার বিচারের দাবিতে মহাসমাবেশ ১৮ ডিসেম্বর

বিএনপির রাজনীতিতে চর পড়েছে: আক্তারুজ্জামান

‘চুল ধইরা টাইনা নামানো মাইয়ারে কি নারী মনে হয় না’— বিএনপি অ্যাক্টিভিস্টদেরকে প্রশ্ন জুমার

সর্বাধিক পঠিত

শিবচরে চাঁদাবাজকে হাতেনাতে ধরলেন এমপি হানজালা

চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে: মির্জা ফখরুল

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুসহ ৮ জনের

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই