মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

Post Image

শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬১) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সালেহ আহমেদ একই গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে। তিনি ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি ছিলেন।

আবু সালেহ নলকুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুজা উদ্দিন।

পুলিশ জানায়, আবু সালেহ আহমেদ ২০ দিন আগে ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন। তবে তার সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে আপত্তি ছিল একই গ্রামের ছবের আলী তালুকদারের ছেলে আব্দুল মতিন ও তার সহযোগীদের। জুমার নামাজের আগে মসজিদের ভেতরে এ নিয়ে মতিনের পক্ষের লোকজন আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মতিনের পক্ষের লোকজন সালেহ আহমেদের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে মুসল্লিরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঝিনাইগাতী থানা-পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাজধানীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

গফরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় জামায়াতকর্মী নিহত

ঢাকা কলেজে মুছে ফেলা হলো জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

হাদি হত্যার বিচারের দাবিতে মহাসমাবেশ ১৮ ডিসেম্বর

বিএনপির রাজনীতিতে চর পড়েছে: আক্তারুজ্জামান

‘চুল ধইরা টাইনা নামানো মাইয়ারে কি নারী মনে হয় না’— বিএনপি অ্যাক্টিভিস্টদেরকে প্রশ্ন জুমার

সর্বাধিক পঠিত

শিবচরে চাঁদাবাজকে হাতেনাতে ধরলেন এমপি হানজালা

চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে: মির্জা ফখরুল

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুসহ ৮ জনের

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই