প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক

Post Image

প্রেমের টানে ফিনল্যান্ড থেকে বাংলাদেশে এসে জামালপুরের সরিষাবাড়ীতে বিয়ের পিঁড়িতে বসেছেন ৩৮ বছর বয়সী মিকা পেত্তেরি সিমোলা। খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের পর স্থানীয় চা বিক্রেতার মেয়ে শান্তিনা জাহান সিমিকে (২৮) বিয়ে করেন তিনি।

ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মিকাইল। গত ২ অক্টোবর উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে তাদের বিয়ে সম্পন্ন হয়। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ বিয়ে অনুষ্ঠিত হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিনল্যান্ডপ্রবাসী এক নিকটাত্মীয়ের মাধ্যমে মিকার সঙ্গে সিমির পরিচয় হয়।

পরে মুঠোফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ বাড়ে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সিমির প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর পাঁচ বছর বয়সী ছেলে রায়ান বাবুকে নিয়ে তিনি বাবা-মায়ের সঙ্গে থাকতেন।


অন্যদিকে, মিকার আগে কোনো বৈবাহিক সম্পর্ক ছিল না। সিমিকে বিয়ে করার ইচ্ছা থেকে তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বিয়ের জন্য মিকা ফিনল্যান্ডের ডিজিটাল অ্যান্ড পপুলেশন ডাটা সার্ভিসেস এজেন্সি থেকে গত ৯ সেপ্টেম্বর আইনি অনুমতিপত্র সংগ্রহ করেন। পরে গত ২ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সিমি তাকে জামালপুরে নিয়ে যান।


জামালপুরে পৌঁছানোর পর মিকা খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। এরপর তার নাম রাখা হয় মিকাইল। একই দিন ১০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে নিবন্ধিত কাজির মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। মিকাইল সিমির পাঁচ বছর বয়সী ছেলেকেও নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন বলে জানিয়েছে পরিবার।


সিমি জানান, তার স্বামী ফিনল্যান্ডের নাগরিক। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তিনি বাংলাদেশে এসে তাকে বিয়ে করেছেন। বর্তমানে তারা একসঙ্গে সংসার করছেন।


নবদম্পতি জানান, আগামী ১৮ অক্টোবর মিকাইলের ফিনল্যান্ডে ফিরে যাওয়ার কথা রয়েছে। পরে প্রয়োজনীয় ভিসা ও পাসপোর্টসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী সিমি ও তার ছেলেকে ফিনল্যান্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।


সিমির বাবা রফিকুল ইসলাম ও পরিবারের সদস্যরা এ বিয়েতে আনন্দিত বলে জানিয়েছেন স্থানীয়রা। ভিনদেশি বরকে ঘিরে দৌলতপুর গ্রামে এলাকাবাসীর মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক

বিএনপি নেতা হত্যা মামলায় ছাত্রদলের সাবেক আহ্বায়ক খোকা গ্রেপ্তার

চাঁদাবাজি-অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতার অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

ইসলামি ছাত্র আন্দোলন থেকে যুবদলে, তথ্য গোপন করায় অব্যাহতি

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ

‘তারেক রহমান, আপনার দলের ধ্বংস নিশ্চিত’ লিখে বিএনপি নেতার পোস্ট

৬ মাসের প্রেম, বিয়ের চার মাস পর জানলেন ‘সুমাইয়া’ আসলে ছেলে

‘ওসমান হাদির কর্মই তাকে নজরুলের পাশে জায়গা করে দিয়েছে’

সর্বাধিক পঠিত

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ, জনতার রোষানলে যুবক

তাবলিগ জামায়াতের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুক আর নেই

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

বিয়ে শেষে ওসমান হাদির কবর জিয়ারত করলেন সাদিক কায়েম

নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ মে: ইসি