রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে অগ্নিসংযোগ

Post Image
  • রাজধানীর মিরপুর, গাবতলী ও মোহাম্মদপুরে যাত্রীবাহী বাস এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে ও সন্ধ্যার পর এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

  • প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ‘ইতিহাস’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

  • ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে ইতিহাস বাসে আগুনের খবর পেয়ে মিরপুর স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

  • তিনি আরও জানান, আগুনে বাসটির সিট ও জানালা পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

  • প্রায় একই সময়ে মিরপুর প্রশিকার মোড়ে একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের তথ্য জানা গেছে। এছাড়া, গাবতলী সাভার রোডে আরেকটি বাসেও ঘটেছে অগ্নিসংযোগের ঘটনা।

  • এর আগে এদিন ভোরে মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে এসপিবিএনের গ্যারেজে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে গাড়িটির কয়েকটি সিট পুড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, ভোরে মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে গ্যারেজের সামনে দুটি গাড়ি রাখা ছিল। এর মধ্যে একটিতে আগুন দেওয়া হয়। গ্যারেজের নিরাপত্তায় কয়েকজন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে অগ্নিসংযোগ

যুবদল নেতার বাড়ির পাশ থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ

ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

বরিশালে আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

আজহারীর মাহফিল ঘিরে পুলিশের নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার

নেতাকর্মী গ্রেপ্তার বন্ধ না হলে থানা পুড়িয়ে দেওয়া হবে, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের হুমকি

সর্বাধিক পঠিত

পাওনা টাকা চাওয়ায় দোকান মালিককে গুলি, আহত ৫

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা

সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ

অস্ত্রসহ মহড়া, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : মায়ের পর মারা গেলেন ছেলেও

লোডশেডিং নিয়ে পোস্ট, যুবককে ‘ছাত্রলীগ’ বলে মারধর ছাত্রদল নেতার

জয়পুরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ৯

রাজধানীতে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, পথচারী নারী আহত

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে