সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে

Post Image

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ছাত্রদলের সহ-সভাপতি মো. আখিল আহমেদের বিরুদ্ধে এক ক্যাম্পাস সাংবাদিকের মানিব্যাগ বাজেয়াপ্ত করার অভিযোগ উঠেছে। 

হলের সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সহ-সভাপতি সুজন চন্দ্র দাশ গত ২৫ জানুয়ারি জননেতা আব্দুল মান্নান হলের ডাইনিংয়ে খাবার খেতে গেলে অসাবধানতাবশত তার মানিব্যাগটি পকেট থেকে পড়ে যায়। পরে তিনি মানিব্যাগটি খুঁজে না পেয়ে আশপাশের শিক্ষার্থীদের জিজ্ঞাসা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের সহসভাপতি মো. আখিল আহমেদের কাছে মানিব্যাগটির বিষয়ে জানতে চাইলে তিনি তা পাওয়ার কথা অস্বীকার করেন। পরবর্তীতে ২৭ জানুয়ারি হল কর্তৃপক্ষের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে দেখা যায়, মো. আখিল আহমেদ মানিব্যাগটি তুলে নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর চাপ প্রয়োগ করলে তিনি মানিব্যাগটি ফেরত দেন বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত মো. আখিল আহমেদ বলেন, 'এটা দুইদিন আগের ঘটনা। আমি মানিব্যাগটা পেয়েছি এবং গতকালকেই মানিব্যাগটা ফেরত দিয়েছি। আমি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি বলে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।'

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নিখোঁজের দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহ

এবার বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, দুই-এক দিনে প্রজ্ঞাপন

কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনে আগুন

অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দ্রুত সময়ে অপ্রতিম হত্যার তদন্ত শেষে বিচার শুরু হবেস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

গুইমারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বেচ্ছাচারীতার অভিযোগ

আটকের আগে যে পোস্ট দিয়েছিল আনাস

অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও

সর্বাধিক পঠিত

স্কুলে মা সমাবেশের ব্যানারে স্লোগান- ‌‌‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

ইরানে পারমাণবিক অস্ত্র বানানোর ‘প্রমাণ পায়নি’ রাশিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

গণভোটে ‘হ্যাঁ’ ‘না’ নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

কুমিল্লার চিকিৎসক কন্যাকে জীবনসঙ্গী করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন

ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে কুমিল্লা রণক্ষেত্র

রাবির দেয়ালে ‘গুপ্ত’ লিখে শিবিরকে নিষিদ্ধের দাবি ছাত্রদলের

শিশুকে যৌন নিপীড়ন, আইনে বেত্রাঘাত না থাকায় বিএনপি নেতার পিঠে ৩ থাপ্পড় দিয়ে বিচার সম্পন্ন