পাওনা টাকা চাওয়ায় দোকান মালিককে গুলি, আহত ৫

Post Image

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পাওনা টাকা ফেরত চাওয়ায় দোকানে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজী কাছম আলী ফকির সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটের মালিক ফয়সাল রানা ভাণ্ডারির কাছে টাকা পাওনা ছিল। মঙ্গলবার বিকেলে রানা ভাণ্ডারি থাই গ্লাস নিতে আসলে ফয়সাল পাওনা দাবি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে রানা দোকানের কর্মচারী শ্যামলকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় লোকজন এসে মীমাংসা করে দেন।

ফয়সালের অভিযোগ, রাত ৮টার দিকে রানা ভাণ্ডারির নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

তিনি আরো অভিযোগ করেন, রানা ভাণ্ডারি তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়েন। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে গেছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ