ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ

Post Image


ফুলবাড়ী আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেছেন, এ আন্দোলনের পক্ষে যথেষ্ট ভিত্তি, তথ্য, মানুষের শক্তি ও দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। তাই আন্দোলন অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে ঢাকা থেকে দিনাজপুরের ফুলবাড়ী পর্যন্ত লংমার্চ করা হবে।

আজ শনিবার দিনাজপুরের ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় স্বার্থ, বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে এ সভার আয়োজন করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সামনে একটি মহাসমাবেশ করতে হবে। আন্দোলনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে ঢাকা থেকে ফুলবাড়ী পর্যন্ত লংমার্চের কর্মসূচি নেওয়া হবে।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক এম এম আকাশ। এ ছাড়া বক্তব্য দেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ড. তানজিম উদ্দিন খানসহ আমন্ত্রিত আলোচকেরা।

বক্তারা দেশের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ফুলবাড়ী আন্দোলনের চেতনা ধরে রেখে ছয় দফা চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় জাতীয় কমিটির নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আল আমিন, সালেকিন ও তরিকুল নামে তিনজন নিহত হন। আহত হন দুই শতাধিক মানুষ। ওই আন্দোলনের পর ছয় দফা চুক্তি স্বাক্ষরিত হলেও ২০ বছরেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

বরিশালে আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

আজহারীর মাহফিল ঘিরে পুলিশের নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার

নেতাকর্মী গ্রেপ্তার বন্ধ না হলে থানা পুড়িয়ে দেওয়া হবে, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের হুমকি

ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন ছাত্রদল নেতা

এ দেশে শেখ হাসিনা ফিরে আসবেন না: শিমুল বিশ্বাস

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা আদালতের সাবেক জিপি গ্রেফতার

সর্বাধিক পঠিত

কাফনের কাপড়সহ প্রার্থীকে চিঠি, হাদির মতো হত্যার হুমকি

ভেরিফিকেশনের নামে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের বাদ দেওয়ার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা

সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

পাওনা টাকা চাওয়ায় দোকান মালিককে গুলি, আহত ৫

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে

সভাপতির ছেলের এইচএসসি পাসের খবরে বাতিল আগের কমিটি—নতুন কমিটিতেও ৫ বিবাহিত নেতা, আছে সন্তানও