মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা

Post Image

বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। হামলায় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দুপুরে উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ডিবি পুলিশের এসআই আরসেলের নেতৃত্বে সাত সদস্যের একটি দল সেখানে মাদক উদ্ধারে অভিযান চালায়।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এহতেশামুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের সময় আসামি ছিনিয়ে নেওয়ার উদ্দেশে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলার ঘটনায় দুইজন কনস্টেবল আহত হন। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা প্রক্রিয়াধীন। আহত দুই কনস্টেবলকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশের কাজে বাধা দেন। একপর্যায়ে তাদের সঙ্গে ডিবি সদস্যদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ সময় আরিফ মোল্লা নামে এক ব্যক্তি তার কাছে থাকা মাদকের পোটলা পাশের একটি পুকুরে ফেলে দেন। পরে ডিবি পুলিশের কনস্টেবল মৃণাল পুকুর থেকে মাদক উদ্ধার করতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ ছাড়া, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে হামলায় আহত হন ডিবি সদস্য মেহেদী।

খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়। আটকরা হলেন-আরিফ মোল্লা (৩৫), শামীম মোল্লা (২৬), মুনসুর মোল্লা (৭০) ও আলাউদ্দিন (২৪)।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, হামলার ঘটনায় অভিযুক্ত আরিফ মোল্লা উজিরপুর পৌর শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, হামলার ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ওই এলাকায় মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জামায়াতের কর্মসূচিতে বিএনপির হামলা, ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর

মতলব পৌরসভায় জুলাই প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

আপনি কেন দেশে এসেছেন, উত্তরে যা বলেছিলেন মীর কাশেম আলী

সংবর্ধনা অনুষ্ঠান থেকে জুলাই যোদ্ধাদের মারধর করে বের করলেন বিএনপি নেতাকর্মীরা

রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

রাত ৯টায় ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন

সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: শিবির সভাপতি

ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩

সর্বাধিক পঠিত

মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে চেষ্টা করতে বলেছে বাংলাদেশ

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

সাবেক যুবলীগ নেতা সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড

বিএনপি ফ্যামেলি কার্ডের নামে জনগণের সঙ্গে মিথ্যা প্রতারণা করছে

একটি গোষ্ঠী ট্যাক্স ফাঁকির টাকায়, যাকাতের নামে কাপড় দিচ্ছে

ইউএনও-কে ‘আপু’ সম্বোধন করায় আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার অভিযোগ

নারায়ণগঞ্জে বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা

চাঁদা না পেয়ে গ্রিসপ্রবাসীর পা ভেঙে দেওয়ার অভিযোগ

ফুলকুঁড়ি আসরের আয়োজনে ৩০তম ন্যাশনাল ক্যাম্প শুরু

ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন সুরভী, গুরুত্ব পায়নি পুলিশের কাছে