রাজধানীতে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, পথচারী নারী আহত

Post Image

রাজধানীর শান্তিনগর ও মগবাজার ফ্লাইওভার এলাকায় ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নারী পথচারী আহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।


পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে শান্তিনগর ক্রসিংয়ের পূর্ব পাশের সিগন্যাল এলাকায় ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল ছোড়া হয়। ককটেলটি বিস্ফোরিত হলে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ওই নারী আহত হন।


এতে এক নারী কপালে আঘাতপ্রাপ্ত হন। আহত নারীকে ট্রাফিক পুলিশ দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৪টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ আহত হননি।


এদিকে বিকেল ৫টার দিকে মগবাজার ফ্লাইওভার থেকে রেইনবো ক্রসিং এলাকায় একটি ককটেল নিক্ষেপ করা হয়। এ বিস্ফোরণেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে অগ্নিসংযোগ

যুবদল নেতার বাড়ির পাশ থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ

ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

বরিশালে আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

আজহারীর মাহফিল ঘিরে পুলিশের নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার

নেতাকর্মী গ্রেপ্তার বন্ধ না হলে থানা পুড়িয়ে দেওয়া হবে, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের হুমকি

সর্বাধিক পঠিত

পাওনা টাকা চাওয়ায় দোকান মালিককে গুলি, আহত ৫

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা

সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

অস্ত্রসহ মহড়া, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : মায়ের পর মারা গেলেন ছেলেও

রাজধানীতে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, পথচারী নারী আহত

লোডশেডিং নিয়ে পোস্ট, যুবককে ‘ছাত্রলীগ’ বলে মারধর ছাত্রদল নেতার

জয়পুরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ৯

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে