অস্ত্রসহ মহড়া, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

Post Image


কুমিল্লা নগরীতে ‘ক্রাইম সেটাপ’ নামে কিশোর গ্যাংয়ের অস্ত্রসহ মহড়ার পর বিশেষ অভিযান চালিয়ে তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) রাতে নগরীর রেইসকোর্স এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো সাইফুল ইসলাম আপন (১৫), সুমন আলম (১৭) ও রবিউল (১৬)। তাদের সবার বাড়ি নগরীর কোতোয়ালি থানা এলাকায়।

এর আগে, শনিবার সন্ধ্যায় “অস্ত্রসহ ‘ক্রাইম সেটাপ’ কিশোর গ্যাংয়ের মহড়া ঘিরে আতঙ্ক” শিরোনামে এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপরই অভিযানে নামে পুলিশ।

জানা গেছে, এদিন বিকেলে নগরীর ভাটারপুকুর, কাপ্তানবাজার, বৌবাজার হয়ে চানপুর সারোয়ার স্কুল রোড এলাকায় ‘ক্রাইম সেটাপ’ নামে কিশোর গ্যাংয়ের একটি সংঘবদ্ধ দল বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মহড়া দেয়। এ সময় তাদের হাতে রামদা, চাপাতি ও লাঠিসোঁটা দেখা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক ব্যবসায়ী আগেভাগেই দোকানপাট বন্ধ করে দিন। এ ঘটনায় সংবাদ প্রকাশের পরপরই পুলিশ অভিযান শুরু করে। এর অংশ হিসেবে রেইসকোর্স এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, তারা সড়কে প্রকাশ্যে দাপট দেখালে সাধারণ মানুষের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে অনেকে ব্যবসায়ী নির্ধারিত সময়ের আগে দোকান বন্ধ করে দেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি এ ধরনের কার্যক্রম দমনে অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ