যুবদল নেতার বাড়ির পাশ থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

Post Image
  • যুবদল নেতা রাশেদুজ্জামান রঞ্জু মন্ডলের বাড়ির পাশ থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় মদ বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা।

  • আজ শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী গ্রামে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার সহ তাদের আটক করা হয়।

  • আটক ব্যক্তিরা হলেন- নাগরপুর সদর উপজেলার ভাবনা গ্রামের রফিস উদ্দিনের ছেলে গাড়ির মালিক শামীম আহমেদ, দিনাজপুরের শ্রীরীর বন্দর উপজেলার বেলতলী গ্রামের কালুমু উদ্দীনের ছেলে গাড়িচালক নুর মোহাম্মদ ওরফে নুরু এবং ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও থানা যুবদলের সদস্য শামীম আল মাসুম।

  • স্থানীয় সূত্রে জানা যায়, একটি সাদা প্রাইভেটকারে করে শামীম আল মাসুম একটু পরে নিয়ে যাওয়ার কথা বলে যুবদল নেতা রঞ্জু মন্ডলের বাড়ির পাশে সাড়ে ৭ বস্তা বিদেশি মদের বোতল রাখেন।

  • পরে গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানা পুলিশের এসআই রুবেল ও এসআই চঞ্চলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করেন। এ সময় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম উপস্থিত ছিলেন।

  • এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান- গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে সাত বস্তা বিদেশি মদ সহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে অগ্নিসংযোগ

যুবদল নেতার বাড়ির পাশ থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ

ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

বরিশালে আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

আজহারীর মাহফিল ঘিরে পুলিশের নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার

নেতাকর্মী গ্রেপ্তার বন্ধ না হলে থানা পুড়িয়ে দেওয়া হবে, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের হুমকি

সর্বাধিক পঠিত

পাওনা টাকা চাওয়ায় দোকান মালিককে গুলি, আহত ৫

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা

সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

অস্ত্রসহ মহড়া, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : মায়ের পর মারা গেলেন ছেলেও

লোডশেডিং নিয়ে পোস্ট, যুবককে ‘ছাত্রলীগ’ বলে মারধর ছাত্রদল নেতার

জয়পুরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ৯

রাজধানীতে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, পথচারী নারী আহত

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে