নেতাকর্মী গ্রেপ্তার বন্ধ না হলে থানা পুড়িয়ে দেওয়া হবে, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের হুমকি

Post Image


লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরীকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতা। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ না হলে থানা পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তারা।

গতকাল শুক্রবার ফেসবুক লাইভে এসে ও থানার সরকারি নম্বরে ফোন করে আলাদাভাবে এ হুমকি দেওয়া হয়।

হুমকিদাতারা হলেন— রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম।

গতকাল শুক্রবার যুবলীগ নেতা আবু জাফর রানা সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভে এসে এবং ছাত্রলীগ নেতা আফরান খাঁন মাহিম ওসির সরকারি নম্বরে কল করে এসব হুমকি দেন।

তাদের লাইভ ভিডিও ও ফোনালাপের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে কখন ও কোথা থেকে এসব ভিডিও ও ফোনালাপ রেকর্ড করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে আবু জাফর রানাকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানি না করার হুঁশিয়ারি দিতে দেখা যায়। ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এখনো সময় আছে। আপনি বাংলাদেশে থাকবেন, আপনাকে থাকতে হবে, এটা আমরা দেখব। অযথা কোনো নেতাকর্মীকে হয়রানি করা যাবে না।’


লাইভে তিনি আরও বলেন, আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের জয়ধ্বনি হবে। কতজনকে আটকানো বা গ্রেপ্তার করা যায়, তা তারা দেখবেন। একপর্যায়ে ওসি ও তার পরিবারকে উদ্দেশ করেও হুমকি দেন তিনি। তার বক্তব্য, ‘হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব।’

অন্যদিকে একই দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম অজ্ঞাত স্থান থেকে রামগঞ্জ থানার সরকারি নম্বরে কল করেন। ছড়িয়ে পড়া ফোনালাপে তাকে বলতে শোনা যায়, বিএনপির কথায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার বা হয়রানি করা হলে থানায় আগুন দেওয়া হবে। এ সময় পুলিশকে উদ্দেশ করেও হুমকি দেন তিনি।

আজ শনিবার দুপুরে ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, যুবলীগ নেতার ফেসবুক লাইভ ও ছাত্রলীগ নেতার ফোনালাপের রেকর্ডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির এক জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেছেন, পলাতক আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী এখনো এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন। তাদের অনেকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তৎপরতা চালাচ্ছেন।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

বরিশালে আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

আজহারীর মাহফিল ঘিরে পুলিশের নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার

নেতাকর্মী গ্রেপ্তার বন্ধ না হলে থানা পুড়িয়ে দেওয়া হবে, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের হুমকি

ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন ছাত্রদল নেতা

এ দেশে শেখ হাসিনা ফিরে আসবেন না: শিমুল বিশ্বাস

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা আদালতের সাবেক জিপি গ্রেফতার

সর্বাধিক পঠিত

কাফনের কাপড়সহ প্রার্থীকে চিঠি, হাদির মতো হত্যার হুমকি

ভেরিফিকেশনের নামে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের বাদ দেওয়ার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা

সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

পাওনা টাকা চাওয়ায় দোকান মালিককে গুলি, আহত ৫

সভাপতির ছেলের এইচএসসি পাসের খবরে বাতিল আগের কমিটি—নতুন কমিটিতেও ৫ বিবাহিত নেতা, আছে সন্তানও

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে