জোরপূর্বক তালগাছ কেটে বিক্রির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, বাধা দেওয়ায় মারধর

Post Image
  • লক্ষ্মীপুরের রামগতিতে চাচার ক্রয়কৃত জমির তালগাছ জোরপূর্বক কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন (২৭) নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, এ ঘটনায় বাধা দিতে গেলে ভুক্তভোগী চাচা মনির হোসেন বাদশাকে মারধর করে রক্তাক্ত করারও অভিযোগ পাওয়া গেছে।

  • গত রোববার রাতে উপজেলার চর বাদাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনোহর পঞ্চায়েত বাড়িতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় বিচার ও আইনি প্রতিকার চেয়ে ভুক্তভোগী মনির হোসেন বাদশা বাদী হয়ে রামগতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

  • ​অভিযুক্ত সাদ্দাম হোসেন চর বাদাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেলায়েতের ছেলে এবং তিনি ওই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। ভুক্তভোগী মনির হোসেন বাদশা সম্পর্কে তার চাচা।

  • ​উপজেলার চরসীতা মৌজার ৭৫৯ নম্বর খতিয়ানের ৪৯৮২ ও ৪৯৮৩ দাগে প্রায় ১০ শতাংশ জমি ১০ বছর আগে ক্রয় করেন মনির হোসেন বাদশা। সম্প্রতি ওই জমির একটি বড়ো তালগাছ কেটে নেওয়ার উদ্যোগ নেন তার ভাতিজা সাদ্দাম ও তার সহযোগীরা। এ সময় মনির হোসেন বাধা দিলে সাদ্দাম ও তার ভাইয়েরা তাকে মারধর করেন। পরে তিনি রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে নিষেধ করে।

  • ​পরবর্তীতে স্থানীয়ভাবে বিরোধটি মীমাংসার দায়িত্ব নেন চর বাদাম ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মোতাহের হোসেন। তবে কোনো ধরনের মীমাংসা ছাড়াই অভিযুক্তরা গাছটি কেটে নিয়ে যান।

  • ​ভুক্তভোগী মনির হোসেন বাদশা বলেন, আমি ১০ বছর আগে জমিটি কিনেছি। এখন সাদ্দাম ও তার ভাইয়েরা জোর করে আমার জমির তালগাছ কেটে গফুর নামের একজনের কাছে বিক্রি করে দিয়েছেন। উল্টো বিষয়টি মীমাংসা করার কথা বলে মোতাহের আমাকে বিভিন্ন হুমকি দিচ্ছেন।

  • ​গাছ ক্রেতা গফুর বলেন, জমি নিয়ে কোনো বিরোধ আছে কি না, তা আমার জানা নেই। আমি ঢাকায় থাকি। সাদ্দাম আমার কাছে গাছটি বিক্রি করেছেন। তবে অভিযুক্ত সাদ্দাম হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

  • ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মোতাহের হোসেন বলেন, গাছ নিয়ে যেতে বলেছি। তবে গাছ নিয়ে গেলেও পরে বসে বিষয়টি মীমাংসা করা হবে।

  • ​রামগতি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আশরাফুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে গাছ কাটতে নিষেধ করা হয়েছিল। পরবর্তীতে মোতাহের হোসেন নামের স্থানীয় এক নেতা বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছেন বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জোরপূর্বক তালগাছ কেটে বিক্রির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, বাধা দেওয়ায় মারধর

বগুড়ায় বিএনপির কার্যালয় পোড়ানো মামলার আসামি পেলেন স্বেচ্ছাসেবক দলের পদ

আমার পরিবারের কিছু হলে দায় নিতে হবে ওসিকে: মেজর আখতারুজ্জামান

চার ছাগল চুরির বিচার চেয়ে রাস্তায় মাইক নিয়ে ঘুরছেন ঝালমুড়ি বিক্রেতা

জামায়াতের সঙ্গে এনসিপির সংসার ভাঙবেই : রাশেদ খান

সড়কের কাজে বাধা, চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফেসবুকে ঘোষণা দিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা

এক নবজাতকের পিতৃত্বের দাবি দুই ধর্মের দুজনের

সর্বাধিক পঠিত

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

বিএনপি নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

দেড় বছর আগে গাঁজাসহ আসামি ফাহাদকে আটক করেছিলেন অপ্রতিমের মা

উপজেলা হাসপাতালে চলন্ত ফ্যান খুলে পড়ে আহত শিশু