উপজেলা হাসপাতালে চলন্ত ফ্যান খুলে পড়ে আহত শিশু

Post Image

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক শিশুর গায়ে সিলিং ফ্যান পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত শিশুর নাম সামিয়া (৮)। সে জ্বরজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ছিল।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের ৬ নম্বর কেবিনে এ ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় সিলিং ফ্যান ঝুলানোর হুক ছিঁড়ে ফ্যানটি সামিয়ার শরীরের ওপর পড়ে। এতে তার মাথায় আঘাত লাগে এবং কিছুটা কেটে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

সামিয়া লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছালা উদ্দিনের মেয়ে।

রোগীর স্বজনরা জানান, হাসপাতাল ভবনের দেয়াল ও ছাদের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মাঝেমধ্যে দেয়ালের অংশ খসে পড়ছে। তারা অভিযোগ করেন, সময়মতো সংস্কার না করায় এবার ফ্যান পড়ে শিশু আহত হয়েছে। দ্রুত ভবনটির সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

এ বিষয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. সোহেল রানা বলেন, ‘দীর্ঘদিনের পুরনো ছাদের অংশ থেকে সিলিং ফ্যানের স্ট্যান্ড ভেঙে পড়ে শিশুটি আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে সে শঙ্কামুক্ত ও স্বাভাবিক রয়েছে।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

প্রধান ফটক তালাবদ্ধ, ভেতরে স্বাস্থ্য সহকারীদের আড্ডা

‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

১৪০০ জেলে কার্ড, তবুও সরকারি চাল থেকে বঞ্চিত প্রকৃত জেলেরা

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

‘জয় বাংলা’ বলে বিএনপি কার্যালয় ভাঙচুর, রাতেই আ.লীগ নেতার বাড়িতে আগুন

১৭ লাখ টাকার ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

সর্বাধিক পঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা