ফেসবুকে ঘোষণা দিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা

Post Image


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন জহিরুল ইসলাম জহির নামে এক নেতা। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা এনসিপির সদস্যসচিব ছিলেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পদত্যাগের ঘোষণা দিয়ে জহির একটি পোস্ট করেন। ব্যক্তিগত কারণসহ আরো কিছু বিষয় নিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

ফেসবুক পোস্টে জহির লিখেছেন, ‘দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে আমি এনসিপির রামগঞ্জ পৌর শাখার সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যহতি নিচ্ছি। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এ ব্যাপারে জহিরুল ইসলাম বলেন, ‘আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি। এতে ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এর বাহিরেও কিছু বিষয় আছে, যা আপাতত বলা যাবে না।’

স্থানীয় সূত্র জানায়, জহিরের বাবা দুলাল আটিয়া ২০২৫ সালে ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে তিনি পৌর বিএনপির সদস্য নির্বাচিত হন। পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। কিন্তু ২০২৬ সালের ২১ জানুয়ারি জহিরকে এনসিপির রামগঞ্জ পৌরসভার সদস্যসচিব মনোনীত করা হয়।

বক্তব্য জানতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক মাছুম বিল্লাহকে মোবাইলফোনে একাধিকবার কল দিলেও সংযোগ পাওয়া যায়নি।

তবে রামগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মামুন হোসেন বলেন, ‘ফেসবুকে ঘোষণা দিয়ে জহির পদত্যাগ করেছে।

পোস্টটি দেখেছি। তবে কি কারণে পদত্যাগ করেছে তা জানা নেই।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জোরপূর্বক তালগাছ কেটে বিক্রির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, বাধা দেওয়ায় মারধর

বগুড়ায় বিএনপির কার্যালয় পোড়ানো মামলার আসামি পেলেন স্বেচ্ছাসেবক দলের পদ

আমার পরিবারের কিছু হলে দায় নিতে হবে ওসিকে: মেজর আখতারুজ্জামান

চার ছাগল চুরির বিচার চেয়ে রাস্তায় মাইক নিয়ে ঘুরছেন ঝালমুড়ি বিক্রেতা

জামায়াতের সঙ্গে এনসিপির সংসার ভাঙবেই : রাশেদ খান

সড়কের কাজে বাধা, চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফেসবুকে ঘোষণা দিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা

এক নবজাতকের পিতৃত্বের দাবি দুই ধর্মের দুজনের

সর্বাধিক পঠিত

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

বিএনপি নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

উপজেলা হাসপাতালে চলন্ত ফ্যান খুলে পড়ে আহত শিশু

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

দেড় বছর আগে গাঁজাসহ আসামি ফাহাদকে আটক করেছিলেন অপ্রতিমের মা