জামায়াতের সঙ্গে এনসিপির সংসার ভাঙবেই : রাশেদ খান

Post Image


জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট টিকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেন, জামায়াতের সাথে এনসিপির সংসার কন্টিনিউ করা কখনোই সম্ভবপর হবে না। আজ হোক আর কাল হোক এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে।

তিনি বলেন, এনসিপির রাজনৈতিক উত্থানের জন্যই এটি প্রয়োজন। আর যদি স্বল্পমেয়াদি ক্ষমতার মোহে এনসিপি মনে করে, সংসদীয় রাজনীতির জন্য কিছু আসন পাওয়াই তাদের লক্ষ্য, তবে সেটা ভিন্ন বিষয়।

সেক্ষেত্রে মাঝেমধ্যে রাগ-ক্ষোভ ও অভিমানের বহিঃপ্রকাশ ঘটিয়ে কিংবা কখনো আপস-মীমাংসা করে জামায়াত-এনসিপির মধ্যে সতীনের সংসার টিকিয়ে রাখতে হবে। 

তিনি আরো লিখেন, সামান্তা শারমিন, ডাক্তার তাসনীম জারা, তাসনুভা জাবিনসহ অনেক উদীয়মান নারী নেতৃত্ব এনসিপি ছেড়েছে। নারীদের মধ্যে যাঁরা জামায়াতি মতাদর্শের বাইরে স্বতন্ত্রভাবে চিন্তা করে তারাও এনসিপিতে কোণঠাসা। এছাড়া কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলসহ ১০ জন গুরুত্বপূর্ণ নেতা জাতীয় নির্বাচনের আগে একযোগে এনসিপি থেকে পদত্যাগ করেছিলো।

জাতীয় নির্বাচনেরও পরেও অসংখ্য নেতা পদত্যাগ করেছে এবং ধারাবাহিকভাবে পদত্যাগের এই সংখ্যা বাড়ছে।

রাশেদ খান লিখেন, এনসিপি স্বতন্ত্র চিন্তার অধিকারী নেতৃত্বশূন্য হতে না চাইলে, অবশ্যই জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনসিপিকে দল গোছানোর দিকে মনোযোগ দিতে হবে। জামায়াতের ছায়াতলে এনসিপির মতো চারাগাছ কখনোই আলাদাভাবে আলো বাতাস পাবে না, বরং ধীরে ধীরে পরগাছার মতো হয়ে যাবে। জামায়াতের নেতৃত্বে এনসিপি থাকলে, কেনো 'I hate politics' চিন্তার তরুণরা 'I love politics' বলে এনসিপি যুক্ত হবে? বর্তমানে জামায়াতের গাজী নজরুল ইসলাম, আমির হামজা, মেজর আক্তারুজ্জামান ছাড়া আর কী অর্জন আছে

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জোরপূর্বক তালগাছ কেটে বিক্রির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, বাধা দেওয়ায় মারধর

বগুড়ায় বিএনপির কার্যালয় পোড়ানো মামলার আসামি পেলেন স্বেচ্ছাসেবক দলের পদ

আমার পরিবারের কিছু হলে দায় নিতে হবে ওসিকে: মেজর আখতারুজ্জামান

চার ছাগল চুরির বিচার চেয়ে রাস্তায় মাইক নিয়ে ঘুরছেন ঝালমুড়ি বিক্রেতা

জামায়াতের সঙ্গে এনসিপির সংসার ভাঙবেই : রাশেদ খান

সড়কের কাজে বাধা, চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফেসবুকে ঘোষণা দিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা

এক নবজাতকের পিতৃত্বের দাবি দুই ধর্মের দুজনের

সর্বাধিক পঠিত

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

বিএনপি নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

উপজেলা হাসপাতালে চলন্ত ফ্যান খুলে পড়ে আহত শিশু

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

দেড় বছর আগে গাঁজাসহ আসামি ফাহাদকে আটক করেছিলেন অপ্রতিমের মা