পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনে কিশোরগঞ্জের একটি অভিজাত কনভেনশন হলে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সাবেক ও বর্তমান জনশক্তির অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সভাপতি ফকির মাহবুবুল আলম সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুজাহিদ বিল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আইয়ুবী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রমজান আলী। এছাড়াও জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া কিশোরগঞ্জের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অতিথিরা তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এ সময় অধ্যাপক রমজান আলী উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ইসলামী ছাত্রশিবিরের বিজয় অতি সন্নিকটে। ছাত্রশিবিরের বিজয় দেখার অপেক্ষায় রয়েছে দেশবাসী।”
পরে সাবেক ও বর্তমান নেতাকর্মীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে







