চার ছাগল চুরির বিচার চেয়ে রাস্তায় মাইক নিয়ে ঘুরছেন ঝালমুড়ি বিক্রেতা

Post Image


নেশার টাকা জোগাড় করতে এক বৃদ্ধের শেষ সম্বল চারটি ছাগল চুরির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মাদকসেবীর বিরুদ্ধে। এ ঘটনায় কোনো প্রতিকার না পেয়ে এবং স্থানীয়দের নীরবতায় ক্ষোভ-অভিমানে নিজেই মাইক ভাড়া করে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন ওই বৃদ্ধ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের তরণীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

বৃদ্ধের নাম বুদু মিয়া (৫৫)। পেশায় তিনি একজন ক্ষুদ্র ঝালমুড়ি বিক্রেতা।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালমুড়ি বিক্রি করে অতি কষ্টে টাকা জমিয়ে চারটি ছাগল লালনপালন করছিলেন বুদু মিয়া। রোববার দুপুরে এলাকার কয়েকজন মাদকসেবী নেশার টাকা জোগাড় করতে তার চারটি ছাগল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। এ ঘটনায় স্থানীয়দের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাননি তিনি। এমনকি চুরির সময় ঘটনাটি দেখতে পেয়েও মাদকসেবীদের ভয়ে কেউ মুখ খোলেননি বা প্রতিবাদ করেননি বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর এমন নীরবতায় ক্ষোভ ও অভিমান থেকে সোমবার দুপুরে নিজের টাকায় একটি হ্যান্ডমাইক ভাড়া করেন বুদু মিয়া। এরপর শিবপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, রাস্তাঘাট ও গ্রামে ঘুরে মাদকসেবীদের বিরুদ্ধে এবং ছাগল চুরির প্রতিবাদে মাইকিং শুরু করেন তিনি।

মাইকিংয়ের সময় কান্নাজড়িত কণ্ঠে বুদু মিয়াকে বলতে শোনা যায়, মাদকসেবীরা আমার চারটি ছাগল চুরি করে নিয়ে গেছে। আপনারা কেউ এর প্রতিবাদ করলেন না। মাদকসেবীদের এই অত্যাচার আর কত দিন সহ্য করতে হবে?

বৃদ্ধের কান্নাজড়িত কণ্ঠে প্রতিবাদের ২ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। মাদকের বিস্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা অসহায় বৃদ্ধের ছাগলগুলো উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, মাইকিংয়ের বিষয়টি পুলিশের নজরে এসেছে। সোমবার সকালে বুদু মিয়ার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, বুদু মিয়ার ছাগল হারানোর বিষয়টি পুলিশ জানতে পেরেছে। এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জোরপূর্বক তালগাছ কেটে বিক্রির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, বাধা দেওয়ায় মারধর

বগুড়ায় বিএনপির কার্যালয় পোড়ানো মামলার আসামি পেলেন স্বেচ্ছাসেবক দলের পদ

আমার পরিবারের কিছু হলে দায় নিতে হবে ওসিকে: মেজর আখতারুজ্জামান

চার ছাগল চুরির বিচার চেয়ে রাস্তায় মাইক নিয়ে ঘুরছেন ঝালমুড়ি বিক্রেতা

জামায়াতের সঙ্গে এনসিপির সংসার ভাঙবেই : রাশেদ খান

সড়কের কাজে বাধা, চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফেসবুকে ঘোষণা দিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা

এক নবজাতকের পিতৃত্বের দাবি দুই ধর্মের দুজনের

সর্বাধিক পঠিত

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

বিএনপি নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

উপজেলা হাসপাতালে চলন্ত ফ্যান খুলে পড়ে আহত শিশু

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

দেড় বছর আগে গাঁজাসহ আসামি ফাহাদকে আটক করেছিলেন অপ্রতিমের মা