প্রধানমন্ত্রীর সফর ঘিরে গাছে সুতা দিয়ে ঝোলানো হয় আপেল

Post Image


প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা সফর করেন ৫ নভেম্বর। তার সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনে নেওয়া হয়েছিল নানা উদ্যোগ। শহরের বিভিন্ন সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি লাগানো হয়েছিল নানা জাতের গাছ ও ফুল। তবে এর মধ্যে গল্লামারী এলাকায় একটি গাছের ডালে সুতা দিয়ে কৃত্রিমভাবে দুটি আপেল ঝুলিয়ে রাখা হয়। গাছটিতে প্রাকৃতিকভাবে ফল না ধরলেও অভিনব এই দৃশ্য পথচারীদের যেমন কৌতূহলী করেছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করেছে হাস্যরস।

প্রধানমন্ত্রীর সফর গত বৃহস্পতিবার শেষ হলেও সুতা দিয়ে ঝোলানো আপেল দুটি এখনও রয়েছে। আপেল ও গাছটি দেখতে সেখানে ভিড় করছেন পথচারী ও দর্শনার্থীরা। স্থানীয় আল আমিন শেখ রোববার (৮ নভেম্বর) সকালে গাছটি দেখতে আসেন। তিনি বলেন, গল্লামারীতে একটি গাছে আপেল ঝুলিয়ে রাখা হয়েছে শুনে দেখতে এসেছি।

আরেক দর্শনার্থী তোফায়েল জানান, গল্লামারীর সৌন্দর্য বাড়ানোর জন্য এই গাছটি লাগানো হয়েছে। গাছে আপেল ধরেনি, সৌন্দর্যের জন্য কৃত্রিমভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী এটি দেখতে পেলে অনেক ভালো লাগত।

এ বিষয়ে বিএনপির কর্মী নাঈম বলেন, এটি আপেল গাছ। প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে সৌন্দর্যবর্ধনে সিটি করপোরেশন অনেক কাজ করেছে। এর মধ্যে গাছ লাগানো অন্যতম। শহরের প্রবেশপথে একটি আপেল গাছ লাগানো হয়েছে। সেই গাছে সুতা দিয়ে আপেল বেঁধে দেওয়া হয়েছে, যাতে গাছটির সৌন্দর্য বাড়ে।

পাশের ফল বিক্রেতা মিনাজ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক পাশের একটি নার্সারি থেকে আপেল গাছটি এনে লাগান। গাছটিতে দুটি আপেল ছিল। গাছ লাগানোর তিন দিন পর একটি আপেল চুরি হয়ে যায়। এর চার দিন পর আরেকটি আপেলও চুরি হয়। পরে সৌন্দর্য বাড়াতে তিনি গাছটিতে সুতা দিয়ে দুটি আপেল ঝুলিয়ে দেন।

গাছে আপেল ঝুলিয়ে রাখার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। রায়হান ব্লগ নামে একজন লিখেছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গল্লামারীতে লাগানো আপেল গাছে ফল না ধরলেও সুতা দিয়ে দুটি আপেল ঝুলিয়ে রাখা হয়েছিল। এরই মধ্যে একটি আপেল চুরি হয়ে গেছে। বাকি আপেলটি কতক্ষণ থাকে, সেটিই এখন দেখার বিষয়।

এমডি জিলহাস হাওলাদারের পোস্টে বলা হয়, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গাছটিতে দুটি আপেল ঝুলতে দেখা গেলেও পরদিন একটি আর খুঁজে পাওয়া যায়নি। নীলপরি নামের একজন লিখেছেন, খুলনার গল্লামারীতে আপেল গাছ, তাতে আবার আপেলও রয়েছে– এটি চিন্তার বিষয়। এবার মনে হয় বাংলাদেশে নিউটনেরও জন্ম হবে!

নুরুজ্জামান ইএএক্সপি লিখেছেন, খুলনায় ম্যাজিক আপেল গাছ! মাত্র তিন দিনেই গাছে আপেল ঝুলছে! বাঙালি চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। অন্যদিকে ইয়াসমিন আক্তার রসিকতা করে লিখেছেন, খুলনা গল্লামারী আপেল গাছ গাইজ। এইবার বোধহয় নিউটনের চার নম্বর সূত্র আবিষ্কার করেই ফেলব।

এ বিষয়ে সিটি করপোরেশনের স্টেট অফিসার সালাউদ্দিন বলেন, সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে অনেক গাছ লাগানো হয়েছে। গল্লামারীর আপেল গাছের বিষয়টি তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। তার জানা মতে, গাছের ফল মানুষ নিয়ে যাওয়ায় পাশের ফল বিক্রেতা সুতা দিয়ে গাছে আপেল ঝুলিয়ে দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পায়ে ধরেও মন গলেনি স্বামীর, সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক

প্রধানমন্ত্রীর সফর ঘিরে গাছে সুতা দিয়ে ঝোলানো হয় আপেল

মাদকসহ যুবদল নেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিলো এলাকাবাসী

এবার মাদরাসাশিক্ষকের সামনে টেবিলের কাচ ভাঙার ভিডিও দিয়ে আলোচনায় রুমি

বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

‘আমি যে কখন মরি’— স্ট্যাটাসের পরদিনই সড়কে প্রাণ গেল ইসরাফিলের

ব্যানারে নেই জিয়াউর রহমানের ছবি, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ সম্বোধন—দুই দফা হট্টগোল

ইয়াবাসহ যুবদল নেতা আটক

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই

আইভীকে দেখতে যাওয়ার পর চাকরিচ্যুত সিটি কর্পোরেশন কর্মচারী

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

ঠাকুরগাঁওয়ের তিন আসনে জামায়াতের মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

তারেক রহমানকে চ্যালেঞ্জ করবেন না: রাশেদ খান

বিএনপি নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক