স্বতন্ত্র প্রার্থীকে

তারেক রহমানকে চ্যালেঞ্জ করবেন না: রাশেদ খান

Post Image

ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদরের ৪টি ইউনিয়ন) ধানের শীষের প্রার্থী রাশেদ খান স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ করে বলেছেন, আপনি তারেক রহমানকে চ্যালেঞ্জ করবেন না। ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থীকে চ্যালেঞ্জ করা মানে সরাসরি তারেক রহমানকে চ্যালেঞ্জ করা। এ জিনিসটা সাধারণ মানুষ ইতোমধ্যে বুঝে গিয়েছে। তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে ঝিনাইদহ-৪ আসনে আমাকে পাঠিয়েছেন। আমি তো ঝিনাইদহ-৪ আসনে নির্বাচন করার জন্য প্রস্তুতি নেই নাই। ঝিনাইদহ-৪ আসনে আমাকে নির্বাচন করার জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং আপনি যদি প্রকৃতপক্ষে জাতীয়তাবাদীর রাজনীতি করেন আর তারেক রহমানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জের ফয়লা রোডের বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান ঝিনাইদহ-২ আসনের মুরারীদহ গ্রামের নবাই বিশ্বাসের ছেলে। 

রাশেদ খান আরও বলেন, ঝিনাইদহ-৪ আসন জাতীয়তাবাদের উর্বর ভূমি। এই ভূমিতে বিএনপির বিজয় হবে, ধানের শীষ প্রতীকের বিজয় হবে- ষড়যন্ত্র করে চক্রান্ত করে এ বিজয় কোনোভাবেই আটকানো যাবে না। সামান্য ভুলের জন্য আমাদের কোনো ভাইয়ের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হোক আমি সেটি চাই না। আমি চাই না আমাদের কোনো ভাইয়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গৃহীত হোক। আমি চাই সবাইকে নিয়ে মিলে মিশে কাজ করতে। আমার কারোর প্রতি বিন্দুমাত্র রাগ ক্ষোভ অভিমান নেই। 

উল্লেখ্য, এ আসনে ধানের শীষ প্রতীক না পেয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। 

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পায়ে ধরেও মন গলেনি স্বামীর, সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক

প্রধানমন্ত্রীর সফর ঘিরে গাছে সুতা দিয়ে ঝোলানো হয় আপেল

মাদকসহ যুবদল নেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিলো এলাকাবাসী

এবার মাদরাসাশিক্ষকের সামনে টেবিলের কাচ ভাঙার ভিডিও দিয়ে আলোচনায় রুমি

বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

‘আমি যে কখন মরি’— স্ট্যাটাসের পরদিনই সড়কে প্রাণ গেল ইসরাফিলের

ব্যানারে নেই জিয়াউর রহমানের ছবি, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ সম্বোধন—দুই দফা হট্টগোল

ইয়াবাসহ যুবদল নেতা আটক

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই

ঠাকুরগাঁওয়ের তিন আসনে জামায়াতের মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ

আইভীকে দেখতে যাওয়ার পর চাকরিচ্যুত সিটি কর্পোরেশন কর্মচারী

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

তারেক রহমানকে চ্যালেঞ্জ করবেন না: রাশেদ খান

বিএনপি নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক