মাদকসহ যুবদল নেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিলো এলাকাবাসী

Post Image

রংপুরের পীরগঞ্জে মাদকসহ রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও মশিউর রহমান নামে দুই জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। আজ শনিবার দুপুরে উপজেলার মাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।


এদিকে যুবদল নেতা মিজানকে মাদকসহ গ্রেফতার করার ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়। শেষ পর্যন্ত অভিযুক্ত মিজানকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।


শনিবার সন্ধ্যায় উপজেলা যুবদলের প্যাডে বিজ্ঞপ্তিতে পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, সদস্য সচিব আব্দুস সালাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মিজানকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানানো হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মাদারহাট এলাকায় মাদক বিক্রির অভিযোগে প্রথমে মশিউর রহমানকে আটক করেন স্থানীয়রা। পরে মাদকসহ রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকেও আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আটক দুই জনকে নিজেদের হেফাজতে নেয় পীরগঞ্জ থানা পুলিশ।


এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ বলেন, যুবদলের কোনও নেতাকর্মী মাদক কিংবা অন্যকোনও অপরাধের সঙ্গে জড়িত থাকলে দল তার দায় নেবে না।


অপরদিকে পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, দুপুরের দিকে স্থানীয়রা মাদকসহ দুই জনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মাদকসহ যুবদল নেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিলো এলাকাবাসী

এবার মাদরাসাশিক্ষকের সামনে টেবিলের কাচ ভাঙার ভিডিও দিয়ে আলোচনায় রুমি

বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

‘আমি যে কখন মরি’— স্ট্যাটাসের পরদিনই সড়কে প্রাণ গেল ইসরাফিলের

ব্যানারে নেই জিয়াউর রহমানের ছবি, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ সম্বোধন—দুই দফা হট্টগোল

ইয়াবাসহ যুবদল নেতা আটক

বগুড়ার পাঁচ কোটি টাকার সড়কের কাজ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

রাজধানীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

সর্বাধিক পঠিত

প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক

হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুসহ ৮ জনের

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে: মির্জা ফখরুল

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই

আইভীকে দেখতে যাওয়ার পর চাকরিচ্যুত সিটি কর্পোরেশন কর্মচারী