সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন ভিডিও প্রচার করে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তুলেছেন যৌন হয়রানির প্রতিবাদ করে আলোচনায় আসা শাহজালাল রুমি।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ফেসবুকে নতুন একটি ভিডিও পোস্ট করেন তিনি।
৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মাদরাসার অধ্যক্ষের সঙ্গে আলোচনা করছেন। এসময় উত্তেজিত হয়ে শাহজালাল রুমি এক থাপ্পড় দিয়ে টেবিলের কাচ ভেঙে ফেলেন। এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
ওই পোস্টে শাহজালাল রুমি লিখেছেন, ‘আমি কোনো প্রতিষ্ঠানের সম্মান নষ্ট করতে চাই না। আমি চাই, কোনো প্রতিষ্ঠানের আড়ালে যেন অন্যায় চাপা না পড়ে। আমি চাই, আমাদের সন্তানরা নিরাপদ থাকুক, আমাদের মেয়েরা নিরাপদ থাকুক। কোনো অভিযোগ উঠলে সেটির নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত হোক।’







