ঠাকুরগাঁওয়ের তিন আসনে জামায়াতের মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ

Post Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আজ (২৪ ডিসেম্বর) ২০২৫ বুধবার মনোনয়ন ফরম সংগ্রহের অংশ হিসেবে ঠাকুরগাঁও–১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসাইন ।

ঠাকুরগাঁও–২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমীর ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।

অন্যদিকে ঠাকুরগাঁও–৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং রানীশংকৈল উপজেলা জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার।

মনোনয়ন ফরম সংগ্রহকালে সংশ্লিষ্ট দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জামায়াত নেতারা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পায়ে ধরেও মন গলেনি স্বামীর, সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক

প্রধানমন্ত্রীর সফর ঘিরে গাছে সুতা দিয়ে ঝোলানো হয় আপেল

মাদকসহ যুবদল নেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিলো এলাকাবাসী

এবার মাদরাসাশিক্ষকের সামনে টেবিলের কাচ ভাঙার ভিডিও দিয়ে আলোচনায় রুমি

বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

‘আমি যে কখন মরি’— স্ট্যাটাসের পরদিনই সড়কে প্রাণ গেল ইসরাফিলের

ব্যানারে নেই জিয়াউর রহমানের ছবি, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ সম্বোধন—দুই দফা হট্টগোল

ইয়াবাসহ যুবদল নেতা আটক

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই

ঠাকুরগাঁওয়ের তিন আসনে জামায়াতের মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ

আইভীকে দেখতে যাওয়ার পর চাকরিচ্যুত সিটি কর্পোরেশন কর্মচারী

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

তারেক রহমানকে চ্যালেঞ্জ করবেন না: রাশেদ খান

বিএনপি নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক