চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

Post Image

চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভের বেদিতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে স্মৃতিস্তম্ভের নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে পেট্রোল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পরপরই তারা ঘটনাস্থল থেকে সরে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় স্মৃতিস্তম্ভের নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে স্মৃতিস্তম্ভ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগ বলেন, আমরা যে জুলাইকে ধারণ করে নতুন একটি স্বাধীনতা পেয়েছি, সেই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফ্যাসিবাদের দোসররা আগুন দিয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান জানাব, অতিদ্রুত দুর্বৃত্তদের ধরে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ছাত্রদলের পক্ষ থেকে যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করতে সহায়তা করব।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্বৃত্তরা হঠাৎ করে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাজধানীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

গফরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় জামায়াতকর্মী নিহত

ঢাকা কলেজে মুছে ফেলা হলো জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

হাদি হত্যার বিচারের দাবিতে মহাসমাবেশ ১৮ ডিসেম্বর

বিএনপির রাজনীতিতে চর পড়েছে: আক্তারুজ্জামান

‘চুল ধইরা টাইনা নামানো মাইয়ারে কি নারী মনে হয় না’— বিএনপি অ্যাক্টিভিস্টদেরকে প্রশ্ন জুমার

সর্বাধিক পঠিত

শিবচরে চাঁদাবাজকে হাতেনাতে ধরলেন এমপি হানজালা

চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে: মির্জা ফখরুল

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুসহ ৮ জনের

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই