'তারেক রহমানের পরিণতি গাদ্দাফির মতো হবে'

Post Image


সরকার গঠনের মাত্র আট মাসের মাথায় বিএনপি সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে দাবি করে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিণতি লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির মতো হতে পারে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক প্রদীপ মাহবুব।

বুধবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে প্রদীপ মাহবুব লেখেন, ‘সরকার গঠনের মাত্র আট মাসের মাথায় জামায়াত ব্যাকড বিএনপি সরকার যে জনরোষের জন্ম দিয়েছে, তাতে তারেক রহমানের পরিণতি গাদ্দাফির মতো হবে। আপনি সময় ও তারিখ লিখে রাখুন।’


তিনি আরও লেখেন, তারেক রহমান ও তাঁর মন্ত্রীরা কোথাও পালাতে পারবেন না। জামায়াতের ষড়যন্ত্রে যুক্ত হয়ে বিভিন্ন অপকর্মের দায় বিএনপি নিজেদের কাঁধে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

পোস্টের শেষাংশে প্রদীপ মাহবুব দাবি করেন, এসব কর্মকাণ্ডের দায় থেকে বিএনপিকে দেশের মানুষ মুক্তি দেবে না। বিষয়টিকে তিনি ‘সরল অঙ্ক’ হিসেবে উল্লেখ করেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জামায়াত ক্ষমতায় আসলে তাদেরও ‘আমার দেশ’ ভালো লাগবে না: মাহমুদুর রহমান

দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

১০০ মেধাবী শিক্ষার্থীকে জাতীয় চিড়িয়াখানা দেখালেন জামায়াত এমপি ব্যারিস্টার সালেহী

“আম্মু সালামির টাকা নিয়ে যাচ্ছি”—নোট লিখে উত্তরা থেকে ১২ বছরের শিশু নিখোঁজ

সরাইল থানার সেই ওসিকে বদলি

ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু, পাশাপাশি দাফন

‘দেশের হাজারো চাটুকার মৌলভির চেয়ে রফিক মাদানি উত্তম’

দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

সর্বাধিক পঠিত

দেড় বছর আগে গাঁজাসহ আসামি ফাহাদকে আটক করেছিলেন অপ্রতিমের মা

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়া হবে: ত্রাণমন্ত্রী

২২০০ লিটার ডিজেল লুট করলেন বিএনপি নেতা

বিতরণের আগেই দুর্যোগের ৮০ বস্তা চাল উধাও

সংসদে গাজী নজরুল অনুপস্থিত, স্পিকারের এক কথায় হাসির রোল

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে

জরুরি সংবাদ সম্মেলনের ডাক জামায়াতের

মুন্সীগঞ্জে মা-বাবাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

‘অহন ২ লাখ নিছি, সামনে ১০ লাখ নিয়াম’—দপ্তরি নিয়োগে প্রধান শিক্ষকের ঘুষ নেওয়ার কথোপকথন ভাইরাল