জেলেদের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

Post Image

ভোলার তজুমদ্দিন উপজেলায় জেলেদের বরাদ্দকৃত চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়েছেন। আহতদের প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তজুমদ্দিন উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে সাবেক ছাত্রদল নেতা জসিম পাটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দেন। তিনি প্রকৃত জেলেদের যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করার মাধ্যমে চাল বিতরণের দাবি জানান।

একই সময়ে মলংছড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম জেলেদের চাল বিতরণের অনুমতি সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করতে যান। এ সময় জেলেদের তালিকা ও চাল বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

জসিম পাটোয়ারীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জেলেদের চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, জেলেদের সরকারি চাল থেকে প্রায় ১০৪ জন কার্ডধারী জেলে বঞ্চিত করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও তারা চাল পাননি বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম। তিনি বলেন, জসিম পাটোয়ারী ও সেলিম মেম্বার এর নেতৃত্ব আমার উপর হামলা করা হয়। এতে আমার হাতভেঙ্গে যায়।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ বনি আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,জেলেদের চাল বিতরণ সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মাধবপুরে তাহেরীকে ঘিরে উত্তেজনা, মাহফিলে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

জুলাই শহীদদের জীবনী ও তথ্য নিয়ে জামায়াতের নতুন অ্যাপ চালু

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সরকার না পারলেও জুলাই শহীদদের নিয়ে 'অ্যাপ' তৈরি করে আরেক ধামাকা দেখাল জামায়াত

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

সর্বাধিক পঠিত

মাদকবিরোধী কমিটির উপদেষ্টার রক্ত দিয়ে গোসল করার হুমকি বিএনপি নেতার

ভোট দিলেন মুফতি ফয়জুল করিম

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

চট্টগ্রাম-১১ আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে নারীদের বিশাল নির্বাচনী গণমিছিল

যুবলীগের ঝটিকা মিছিল, দায়িত্বে অবহেলার অভিযোগে ২৭ পুলিশ সদস্য প্রত্যাহার

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না

বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে